নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এরপর দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন আদালত।বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত সেটা নামঞ্জুর করেন। একইসঙ্গে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আমরা আদালতে প্রার্থনা করেছি, তাকে যেন ডিভিশন দেওয়া হয় এবং আদালত নীতিগতভাবে একমত হয়েছেন। আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছেন।সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আইভী কখনও মাঠে নামেন নাই। তার বিরুদ্ধে সবগুলো মামলা মিথ্যা। তার কোনো সম্পৃক্ততা নাই। তাকে একটি মামলায় কাস্টডি দিয়েছে। বাকি মামলাগুলো তো তাকে কাস্টডি ইস্যু করেনি। যাতে আমাদের জামিন চাওয়ার ব্যাপারে ব্যত্যয় ঘটছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার
গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে আরও তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইল। রোববার (২২ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। Read more

চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত
চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড গর্জানিয়া পাহাড় এলাকায় টমটমের ধাক্কায় আতিকুর রহমান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার Read more

নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব
নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাটোরের হালতিবিলসহ বিভিন্ন বিলে মাছের পোনা নিধনের মহোৎসব চলছে। এই অঞ্চলের নদ-নদী ও খাল-বিলের পানিতে রাত-দিন প্রকাশ্যে Read more

‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা সাবিলা, আরও থাকছেন নিশো-নাঈম
‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা সাবিলা, আরও থাকছেন নিশো-নাঈম

বিশ্বব্যাপী 'বরবাদ' সাফল্যের মধ্যে সুপারস্টার শাকিব খান তার আসন্ন ঈদুল আজহার ছবি 'তাণ্ডব'র শুটিং করছেন। এই ছবিতে তার নায়িকা কে Read more

শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৫ দোকান
শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৫ দোকান

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ সুতাং বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের এক কোটি টাকার Read more

বরগুনার বলেশ্বর নদীতে জেলে নিখোঁজ
বরগুনার বলেশ্বর নদীতে জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে মো. ছিদ্দিক (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (০১ অক্টোবর) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন