বিশ্বব্যাপী ‘বরবাদ’ সাফল্যের মধ্যে সুপারস্টার শাকিব খান তার আসন্ন ঈদুল আজহার ছবি ‘তাণ্ডব’র শুটিং করছেন। এই ছবিতে তার নায়িকা কে থাকবেন, সেটা নিয়ে জল্পনা কল্পনা ছিল তুঙ্গে! সোশ্যাল মিডিয়াতে কদিন পরপর একেক জনের নাম শোনা যাচ্ছিল।অবশেষে নিশ্চিত হওয়া গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরই হচ্ছেন ‘তাণ্ডব’ এ শাকিবের নায়িকা। আর এ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী সাবিলা নূর।টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর ‘তাণ্ডব’ এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে শাকিব-সাবিলার নয়া ক্যামিস্ট্রি! সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রিয়তমা, তুফান, বরবাদের পর ‘তাণ্ডব’ দিয়ে বাজিমাৎ করবেন শাকিব খান।তাণ্ডবে সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার (২৮ এপ্রিল) দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে! জানা যায়, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।এদিকে সূত্র বলছে শাকিব খান জয়া আহসান সাবিলা নূর ছাড়াও এতে আরও অভিনয় করছেন আফরান নিশো, এফএস নাঈম, ইভনসহ অনেকে। তবে আফরান নিশোর অভিনয় করা না করে নিয়ে বেশ ঝামেলা পোহাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। কারণ হিসেবে সূত্রটি জানায়, সুড়ঙ্গ সিনেমা মুক্তির পর শাকিব খানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন নিশো। এতেই বেজায় ক্ষিপ্ত ঢালিউড কিং খান। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্টের প্রযোজক শাহরিয়ার শাকিল আফরান নিশো এবং শাকিব খানের মধ্যকার দ্বন্দ্বের অবসান করার চেষ্টা করেন। তাদের দু’জনকে সামনাসামনি বসিয়ে সমাধানের সেই চেষ্টা বিফলে যায় এই প্রযোজকের। সূত্রটি আরও জানায়, আফরান নিশোর সঙ্গে সমাধানের চেষ্টার বিষয়টি শাকিব খান টের পেতেই তিনি বের হয়ে যান আলফা আই এন্টারটেইনমেন্টের বনানীর অফিস থেকে৷ ‘তাণ্ডব’ বানাচ্ছেন গ্লোবাল ব্লকবাস্টার ছবি ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। ক’দিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।’আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে এসভিএফ- আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যানারে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইড হয়ে হজ পালনের সুযোগ
গাইড হয়ে হজ পালনের সুযোগ

২০২৬ সালে সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ গাইড হতে প্রার্থীকে ন্যূনতম একবার Read more

হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা
হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা

চট্টগ্রামের কর্ণফুলীতে সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়ে হেফজখানা ও এতিমখানায় সংঘটিত ডাকাতির আট মাস পার হলেও মামলার তদন্তে তেমন অগ্রগতি নেই। প্রায় Read more

দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস
দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস

ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। Read more

ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান
ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান

ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা Read more

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি
টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি

শ্রীলঙ্কায় গল টেস্ট ও লিডসে হেডিংলি টেস্টের পর খেলোয়াড়দের টেস্ট র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। গল টেস্টে জোড়া সেঞ্চুরির পুরষ্কার পেয়েছেন Read more

বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন