চট্টগ্রামের সীতাকুণ্ডে নারী-শিশুসহ ৪০ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুরাতন জাহাজ ভাঙা কারখানায় তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ১৩ পুরুষ ও ১৬ শিশু রয়েছে। তাঁরা জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে যেতে তাঁরা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। জানা গেছে, একটি বোটে করে প্রায় ৪০ জনের একটি গ্রুপ গত দুইদিন আগে নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে টেকনাফ যাওয়ার পথে ভাটিয়ারী এলাকার সাগর উপকূলে আসলে স্থানীয় লোকজন তাদের আটক করে।এলাকাবাসীরা জানান, চারটি ইঞ্জিন চালিত নৌযান থেকে সাগর উপকূলে রোহিঙ্গাদের নামতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা ওই রোহিঙ্গাদের আটক করে উপকূলে বসিয়ে রেখে পাশাপাশি থানায় খবর দেন।এদিকে রোহিঙ্গা আটকের বিষয়টি সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে জানালে তিনি বিষয়টি উপজেলা সমাজসেবাকে জানাতে বলেন। এরপর স্থানীয় এলাকাবাসী সমাজসেবা অফিসারকে জানালে তারা বিষয়টি তাদের নয় বলে জানান। এবিষয় কুমিরা নৌ-পুলিশকে অবগত করলে ইনচার্জ ওয়ালি উদ্দিন বলেন, রোহিঙ্গা আটকের বিষয়টি দেখা আমাদের নয়।রিদোয়ানসহ একাধিক রোহিঙ্গা জানান, বাংলাদেশ সরকার ভাসানচরে তাঁদের বসতি স্থাপন করে দিলেও সেখানে তাঁরা খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাদেরকে আগে ১৫ ডলার করে দেওয়া হতো। বর্তমানে ১২ ডলার করে দিচ্ছে। এ টাকা দিয়ে তাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। তাই তাঁরা বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ছয় থেকে সাত হাজার টাকার চুক্তিতে ভাসানচর থেকে পালান। বিকাল ৪ টার দিকে সীতাকুণ্ড থানার ওসি এবং কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ ঘটনাস্থলে আসেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, আটক রোহিঙ্গাদের থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের পুনরায় ভাসানচরে ফেরত পাঠানো হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল। ৫ আগস্টে ছাত্র-জনতার গন অভ্যুত্থানে হাসিনা সকারের পতনের পর থেকেই Read more

নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩
নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়িয়া গ্রামে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পরে এ ঘটনা Read more

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩
কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার করগাঁও ইউনিয়নের ফোক্কারপাড়া গ্রামে। Read more

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় Read more

তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি
তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর শাহপাড়া এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের মালিকানাধীন ছাবেয়া অটো রাইস মিলে ভয়াবহ Read more

অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী
অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর ৯৪তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন