পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার (১১ মে) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের অফিসের পাশেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিস্ফোরিত ককটেলের অংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকেই ইউনিয়ন বিএনপি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। ইউনিয়ন বিএনপি তাদের সভা সমাবেশসহ দলীয় কার্যক্রম ওই ক্লাবেই করে থাকে।রোববার গভীর রাতে অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের অফিসের পাশে ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ ও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হক জানান, তার অফিসের পাশে ও দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরে বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দু’টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামলার আসামি হয়েও ওসি পদে পদায়ন!
মামলার আসামি হয়েও ওসি পদে পদায়ন!

নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় প্রধান আসামি থাকা সত্ত্বেও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব Read more

ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি
ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি

জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য Read more

আদালতে পুলিশের ওপর চড়াও হাজী সেলিম, চিৎকার-চেঁচামেচি
আদালতে পুলিশের ওপর চড়াও হাজী সেলিম, চিৎকার-চেঁচামেচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী Read more

রায়পুরে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রায়পুরে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং চর বংশী ইউনিয়ন জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬জুন) বিকালে মোল্লার হাট বাজারস্থ বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন