বগুড়ার শেরপুর উপজেলার চকখাগা গ্রামে শনিবার দিবাগত রাতে চুরি ও হত্যা চেষ্টার ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত কিশোরের নাম কাউছার (১৬)। সে খানপুর ইউনিয়নের চকখাগা গ্রামের আল আমিনের ছেলে।জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের চকখাগা গ্রামের আবেদ আলীর ছেলে মো. আমিনুর দীর্ঘদিন ধরে মুদির দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিল। শনিবার (৬ সেপ্টেম্বর) বেচাকেনা শেষে দোকান বন্ধ করে আমিনুর। চুরি ঠেকাতে দোকানের মধ্যেই ঘুমায় সে। ওইদিন আনুমানিক রাত ১ টার দিকে দোকানের গ্যাস ফ্যান খুলে চুরির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে কিশোর কাউছার। এ সময় আমিনুরের ঘুম ভেঙে গেলে কিশোরকে জাপটে ধরে সে। পরে নিজেকে বাঁচাতে তার আপন মামা আমিনুরকে উপরের দিকে ছুরিকাঘাত করে কাউছার। আমিনুরের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে কাউছারকে হাতেনাতে আটক করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমিনুরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ওই কিশোরকে তাদের কাছে সোপর্দ করে। ঘটনার পর এলাকাজুড়ে চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা জানান, এই ঘটনার প্রায় এক মাস আগে ওই কিশোর একই দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮ হাজার টাকার মোবাইল মিনিট কার্ড এবং কিছু সিগারেট চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার এসআই আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউছারকে আটক করা হয়েছে। প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার
অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা Read more

বাংলাদেশে কেন অনেক মানুষের জন্ম ১ জানুয়ারি
বাংলাদেশে কেন অনেক মানুষের জন্ম ১ জানুয়ারি

বাংলাদেশে বছরের অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ মানুষের জন্মদিন পহেলা জানুয়ারি। বাংলাদেশের জন্ম নিবন্ধন বা পাসপোর্টের জন্মতারিখ যাচাই করে এ তথ্য Read more

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পেলেন লাল গালিচা সংবর্ধনা
ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পেলেন লাল গালিচা সংবর্ধনা

ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে স্বাগত জানাতে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেছে দখলদার দেশটি।এর আগে Read more

ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব
ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশে Read more

মধ্য রাত থেকে ইলিশ শিকারে নামবেন মেঘনা ও তেতুলিয়া নদীর জেলেরা
মধ্য রাত থেকে ইলিশ শিকারে নামবেন মেঘনা ও তেতুলিয়া নদীর জেলেরা

ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার মধ্য রাত থেকে ইলিশ শিকারে নামবেন ভোলার Read more

সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেরোবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি 
সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেরোবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন