জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক বিবাদ মিমাংসার করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা কাঁচির আঘাতে আহত হয়েছে। রবিবার(১১ মে) বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ডা. কাজী ইসমাইল হোসেন।আহত পুলিশ কর্মকর্তা আলমগীর কবির (২৯) পাঁচবিবি থানার উপ-পরির্দশক (এসআই) পদে কর্মরত আছেন বলে জানাগেছে।জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালটেন্ট কাজী ইসমাইল হোসেন বলেন, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবির কাঁচিকাঘাত অবস্থায় বিকেল সাড়ে পাঁচটায়  হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, রবিবার বিকেলে পুলিশ জরুরি পরিষেবা ৯৯৯ নম্বর কল পেয়ে পারিবারিক বিবাদ মিমাংসার জন্য এসআই আলমগীর কবির পাঁচবিবির পাটাবুকা নামক গ্রামে যায়। সেখানে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় হঠাত সে উত্তেজিত হয়ে এসআই আলমগীর কে কাঁচি দিয়ে আঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে এবং পায়ে আঘাত পায়। বর্তমানে সে সুস্থ আছে বলেও জানান তিনি।এবিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ঘটনা শোনার পর হাসপাতালে তাকে দেখতে যান এবং এ বিষয়ে মামলা হবে বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন
চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারাদেশে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে Read more

লজ্জার ইতিহাস গড়ে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ
লজ্জার ইতিহাস গড়ে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

মিশনটা ছিল ধবলধোলাই এড়ানোর। সেটা তো হলোই না; উল্টো আবুধাবিতে ইতিহাস গড়া হারে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলার ছেলেরা। আবুধাবিতে Read more

গত এক বছরে বাকৃবির নতুন প্রশাসনের বহিষ্কারনামা প্রকাশ
গত এক বছরে বাকৃবির নতুন প্রশাসনের বহিষ্কারনামা প্রকাশ

র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ, উচ্ছৃঙ্খল আচরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার গণহত্যার উসকানি, শিক্ষক ও শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে Read more

চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ
চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি) অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম রুপা জব্দ করেছে। শনিবার (৯ আগস্ট) সকালে দামুড়হুদা Read more

সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ
সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

জেলার শহর ছাত্রদলের পক্ষ থেকে তীব্র তাপদাহে অসহায় দুস্থ মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।রবিবার (১১মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন