২০ বছরের এক তরুণ। নাম ইমন মোড়ল। প্রতিদিনের মতোই সকালে কাজে এসেছিল কুতুবপুর বাজারের তার কর্মরত ফার্নিচার দোকানে। কেউ ভাবেনি, সেই সকালই হবে তার জীবনের শেষ সকাল।ইমন ছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার ছিটুখার মুন্সীরকান্দি গ্রামের বাসিন্দা। বাবা ইদ্রিস মোড়ল ও মা তাসলিমা বেগমের একমাত্র ভরসা ছিলেন এই ছেলে। বয়স মাত্র ২০, কিন্তু চার বছর ধরে একটি ফার্নিচারের দোকানে কাজ করে সংসারের হাল ধরেছিলেন। স্বপ্ন ছিল–পরিবারের মুখে হাসি ফোটানোর।স্থানীয়রা জানান, রবিবার (১১ মে) সকালে ইমন বাড়ি থেকে স্বাভাবিকভাবেই বের হন। কুতুবপুর বাজারে এসে একটি দোকান থেকে রশি কেনেন। এরপর নিজ কর্মস্থলের দরজা বন্ধ করে আত্মহত্যার পথ বেছে নেন। চারপাশে এত মানুষ, এত পরিচিত মুখ—কিন্তু কেউ টেরও পেল না ইমনের ভেতরের গভীর যন্ত্রণা।ইমনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, ইমন ছিলেন শান্ত ও পরিশ্রমী ছেলে। কিন্তু কী এমন যন্ত্রণা ছিল, যা সে কাউকে না জানিয়ে চিরতরে চলে গেল?এই ঘটনার পেছনে হয়তো ব্যক্তিগত, মানসিক, কিংবা সামাজিক কোন অসহ্য চাপ কাজ করেছিল। আমরা জানি না, হয়তো কোনো দুশ্চিন্তা, অপমান বা ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, ” লাশটির বিষয়ে এখনো পরিস্কার করে কিছু বলতে পারছি না। তদন্ত চলছে। অফিসিয়ালি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে
জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ করিম (২১) নামের এক যুবকের লাশ নিখোঁজের ২৩ ঘণ্টা পর Read more

বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম
বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাই তাওসিফ ইসলাম অর্ককে (১৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে Read more

মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু
মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু

আফ্রিকা মহাদেশের মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা এএফপিকে দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৯ আগস্ট) জানিয়েছেন, Read more

মোংলায় দামেরখণ্ড গণহত্যা দিবস পালন
মোংলায় দামেরখণ্ড গণহত্যা দিবস পালন

মোংলায় মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম ভয়াবহ দামেরখণ্ড গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে Read more

নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে মোকাদ্দাস আলী (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন