মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মাহমুদা আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।রোববার (১১ মে) বিকেলে উপজেলার শিরুয়াইল সরদারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মাদবর বাড়ি ও সরদার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও একাধিকবার তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত সোমবার (৬ মে) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে আবারও মারামারি হয়, যেখানে মাহমুদা গুরুতর আহত হন। বর্তমানে থেমে থেমে উত্তেজনা ও হামলার ঘটনা অব্যাহত রয়েছে।আহত মাহমুদা আক্তার বলেন, আমি সরদার বাড়ির সামনে দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় কালাম সরদার ও তার লোকজন আমাকে উত্যক্ত করে। আমি প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমার মাথা ও শরীরে ১৬ বার কোপায়। আমার ভাই ছুটে এলে তাকেও কুপিয়ে আহত করে।মাহমুদার বোন ফাতেমা আক্তার অভিযোগ করেন, ওরা আমাদের মারধর করে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করেছে। পুলিশ আমাদের পরিবারের সব পুরুষ সদস্যকে গ্রেপ্তার করেছে। এখন আমরা নারী সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অন্যদিকে অভিযুক্ত কালাম সরদার বলেন, তুচ্ছ বিষয় নিয়ে মাদবর বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করেছে। আমাদেরও কয়েকজন আহত হয়েছেন।এ নিয়ে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দুই পরিবারের দীর্ঘদিনের বিরোধ থেকেই এই রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগেও কয়েকবার এমন সংঘর্ষ হয়েছে।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, ঘটনার পর উভয় পক্ষের মামলা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্লাস্টিক বর্জ্যে দূষিত পশুর নদী, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য
প্লাস্টিক বর্জ্যে দূষিত পশুর নদী, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য

মোংলা পোর্ট পৌরসভার ডাম্পিং করা প্লাস্টিক পলিথিন বর্জ্য থেকে সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ হচ্ছে। শহরের ফুঁসফুঁস পশুর ও মোংলা Read more

রাজধানীতে ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা
রাজধানীতে ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা

রাজধানীতে ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক Read more

‘১৪ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারেনি, নেই নির্বাচন আয়োজনের সক্ষমতা’
‘১৪ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারেনি, নেই নির্বাচন আয়োজনের সক্ষমতা’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ১৪ মাসেও সরকার নিজের ‘ফিটনেস’ তৈরি করতে পারেনি। হাতে সময় আছে মাত্র ৪ Read more

৬ বছর পর মুখোমুখি ট্রাম্প-জিনপিং, যেসব বিষয়ে আলোচনা হবে
৬ বছর পর মুখোমুখি ট্রাম্প-জিনপিং, যেসব বিষয়ে আলোচনা হবে

 ছয় বছর পর মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে Read more

‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’
‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসনলাম, দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমদের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে Read more

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল ১ ঘণ্টা
মেট্রোরেল চলাচলের সময় বাড়ল ১ ঘণ্টা

যাত্রীচাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ থেকে রাজধানীর ব্যস্ততম গণপরিবহন মেট্রোরেল ১ ঘণ্টা বেশি চলাচল করবে।প্রতিদিন সকালে চালুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন