ভ্যানগাড়ি চালক হতদরিদ্র নুরুল ইসলাম (৪০)। মরণব্যাধি গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেননা। ‘আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন’ এভাবেই বাঁচার আকুতি জানিয়েছেন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত  চালক নুরুল ইসলাম। ভয়াবহ এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা খরচ মিলাতে পারছে না। যার কারণে তিনি বাঁচার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চেয়েছেন। নুরুল ইসলাম ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।২ ছেলে, ২ মেয়ে,স্ত্রী ও মাকে নিয়ে তার অভাবের সংসার।সরেজমিন নুরুল ইসলামের বাড়িতে  গিয়ে দেখা যায়, বিছানায় শোয়ে আছেন নুরুল ইসলাম। তীব্র ব্যথায় কাতরাচ্ছেন। মাথার পাশে বসে আছেন তার বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান।নুরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়,তার অভাবের সংসার। তিনি ভ্যানগাড়ি চালাতেন। গত একবছর ধরে তিনি গলার ক্যান্সারে আক্রান্ত। শুরুতে নিজের জমানো সামান্য টাকা ও প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসা করেছেন। কিন্তু তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অংকের টাকা। যা তাঁর পরিবারের পক্ষে যোগান অসম্ভব। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেননা।ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ভ্যানগাড়ি চালক নুরুল ইসলাম কাজ করতে পারছেন না। নুরুল ইসলামের স্ত্রী রোমেলা খাতুন গার্মেন্টসে কাজ করে পরিবারের ৭ সদস্যের জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু এলাকার স্থানীয় লোকজনের সাহায্য-সহযোগিতায় এতদিন কোনভাবে চিকিৎসার ব্যয় বহন করছেন। কিন্তু অর্থের অভাবে এখন চিকিৎসা বন্ধ রয়েছে। প্রতিবেশী স্থানীয় খারুয়া ইউনিয়নের কাজী মাওলানা আব্দুস সাত্তার বলেন, হতদরিদ্র নুরুল ইসলাম ক্যানসারে আক্রান্ত হয়ে আজ মৃত্যুর পথে। নিদারুণ কষ্ট করছে সে।অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেনা। আমরা কিছু অর্থ দিয়েছি তার চিকিৎসা করার জন্য।থাকার জন্য একটি বসতঘর বেঁধে দিয়েছি।সরকার ও সমাজের বিত্তবানদের আহবান জানাই ক্যানসারে আক্রান্ত নুরুল ইসলামের পাশে দাঁড়ান।তাকে বাঁচতে সাহায্য করুন।নুরুল ইসলামের স্ত্রী রোমেলা খাতুন বলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার স্বামী আজ মরণের পথে।টাকার অভাবে চিকিৎসা করতে পারছিনা। ৭ জনের অভাবের সংসারে জোটছেনা খাবার।আমি সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চাই।আমার স্বামীকে বাঁচান।চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়ে নুরুল ইসলাম বলেন, ভ্যানগাড়ি চালিয়ে আমার সংসার চলতো।এখন আর গাড়ি চালাইতে পারিনা। পরিবার নিয়া খুব কষ্টে আছি।প্রতিবেশীদের সহায়তায় সামান্য চিকিৎসা করছি। এখন টাকার অভাবে চিকিৎসা বন্ধ। ‘ক্যানসারের চিকিৎসা  অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসা করার সামর্থ্য নেই আমার। তাই সবার কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, নুরুল ইসলামের সাথে যোগাযোগ করে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে অবশ্যই সহযোগীতা করবো। যদি কোন বিত্তবান হতদরিদ্র নুরুল ইসলামকে সাহায্য করতে চান তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। রোগীর নগদ নম্বর দেয়া হলো,  নগদ নাম্বার ০১৭৪১৩৫৭২৪৪। প্রতিনিধির সাথে যোগাযোগের নাম্বার ০১৭৪২৫৫৬৬৮৭ ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

দীর্ঘ দিন ধরে চরের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে প্রতিপক্ষরা এক কৃষককে কুপিয়ে তার শরীর থেকে একটি হাত Read more

মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে Read more

ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল গ্রেপ্তার
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল গ্রেপ্তার

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ Read more

ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রক্তরাঙা সূর্য যখন নববর্ষের প্রথম সকালের আকাশ ছুঁয়ে উঠল, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছিল প্রতিজ্ঞা, সংস্কৃতি ও আশার Read more

শালিসে মিথ্যা স্বাক্ষী দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
শালিসে মিথ্যা স্বাক্ষী দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শ্যালো মেশিন চুরির ঘটনা ধামা চাপা দিতে কার্তিক চন্দ্র নামে এক গরু ব্যবসায়ীকে গভীর রাতে মোবাইলে ডেকে কুপিয়ে হত্যার অভিযোগ Read more

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কিছু মুসল্লি। জেলার তিনটি উপজেলার অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন