যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকায় শাহজালাল ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে একজন বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।রবিবার (১১ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মোল্লা বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মমিনুর মোল্লার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইসমাইল মোল্লা পেশায় একজন মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি। রবিবার সকালে সে বাড়ি থেকে বাইসাইকেলে বের হয়ে বেনাপোল বাজারে গ্যারেজে যাচ্ছিল। পথিমধ্যে শাহজালাল ফিলিং স্টেশনের সামনে আসলে যশোর থেকে আসা মালামাল ভর্তি একটি ট্রাক্টর বাইসাইকেল আরোহী ইসমাইলের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল আরোহী গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এক পর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান বলেন, বেনাপোল পোর্ট থানা পুলিশের ফোন পেয়ে আমরা নাভারন হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। তবে হাসপাতালের ডাক্তার নিজাম উদ্দিন বলেন, দুর্ঘটনার শিকার ইসমাইলকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে পরীক্ষা করে দেখা গেছে সে মারা গেছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়াঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ঘাতক ট্রাক্টরটি উদ্ধার করা গেলেও পালিয়ে যায় ট্রাক্টরের চালক। তাকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহী নার্সিং কলেজে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকসমাজের প্রতিবাদ
রাজশাহী নার্সিং কলেজে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকসমাজের প্রতিবাদ

সারা দেশের সরকারি নার্সিং কলেজগুলোতে চলমান আন্দোলনের পটভূমিতে শিক্ষকদের প্রতি 'অশালীন আচরণ', 'মিথ্যা ও বানোয়াট বক্তব্য' প্রদান এবং 'শিক্ষকদের অপমানের' Read more

বোমার ভয়ের চেয়েও ক্ষুধায় কাতর গাজাবাসী
বোমার ভয়ের চেয়েও ক্ষুধায় কাতর গাজাবাসী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মানবিক সংকট। এমন পরিস্থিতিতে  গাজায় ফিলিস্তিনি Read more

খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা
খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শরীয়তপুরের ডামুড্যার তিলই গ্রামে থেমে গেছে একটি পুরো সংসারের জীবনচাকা। ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও  ৭২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ৭২ জন নিহত হয়েছেন।  এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি Read more

ছুটির পর প্রথম কর্মদিবসেই টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
ছুটির পর প্রথম কর্মদিবসেই টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ এখনও দেশজুড়ে বিদ্যমান। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই এখনও গ্রামে অবস্থান করছেন, ফেরেননি Read more

বিদ্যুৎ বন্ধের হুমকি দিলো আদানি পাওয়ার
বিদ্যুৎ বন্ধের হুমকি দিলো আদানি পাওয়ার

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন