নরসিংদীর পলাশে ৫০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে প্রান হারায় ইসমাইল নামে (৪৫) এক দিনমজুর। শনিবার (১০ মে) রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল মিয়ার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন। সে পলাশ উপজেলার খিলপাড়ার পুবালী এলাকার একটি কলোনীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো। যার বিরুদ্ধে হত্যার অভিযোগ সে একই এলাকার আছান আলীর ছেলে আফজাল হোসেন।পুলিশ জানায় ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত ইসমাইল পুবালী কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেছে। সেই হিসেবে আফজালসহ এলাকার সবার সাথে তার সুসম্পর্ক রয়েছে। শনিবার রাত ৮টার দিকে খিলপাড়া গ্রামের সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় আফজাল হোসেনের সাথে দেখা হয়। তার আগে আফজালের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিল ইসমাইল। এ টাকা চাইতে গিয়ে দু’জনই তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আফজাল একটি ছুড়ি দিয়ে ইসমাইলের কোমরে কয়েকটি আঘাত করে গুরুতর  আহত করে। পরে স্থানীয়রা তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইসমাইলের মৃত্যু হয়।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, ৫০০ টাকার লেনদেন নিয়ে ইসমাইল ও আফজালের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আফজাল তাকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও ওসি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু
চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামভিত্তিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে Read more

বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিত্যক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) দুপুর Read more

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ পাশে Read more

নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

“শিক্ষা চাই, রাজনীতি নয়”, “রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার Read more

একাদশে ভর্তি : এখনো কলেজ পাননি জিপিএ ৫ পাওয়া ২৯৫ শিক্ষার্থী
একাদশে ভর্তি : এখনো কলেজ পাননি জিপিএ ৫ পাওয়া ২৯৫ শিক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শেষ ধাপে একাদশে ভর্তির জন্য মনোনীত হননি ৫ হাজার Read more

নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ
নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ

গাজীপুরে বিনা কারণে শ্রমিকদের চাকুরিচ্যুতি, নারী শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের অশালীন আচরণের প্রতিবাদ করায় পিসি কমিটির তিন নারী সদস্যকে অশ্লীল ভাষায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন