যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্টারন্যাশনাল আইডিইএ‘র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং (Leena Rikkila Tamang) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাছিমা খাতুন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মতূর্জা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম উপস্থিত ছিলেন।এই সমঝোতা স্মারকের আওতায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, গণতান্ত্রিক কাঠামোকে সংজ্ঞায়িতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল আইডিইএ যৌথভাবে কাজ করবে। এছাড়া, এই দুই প্রতিষ্ঠান টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণ ও তরুণীদের সম্পৃক্ততাকে উৎসাহ প্রদান এবং গণতান্ত্রিক সংস্কারে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য কাজ করবে। এছাড়া ইয়ুথ ডেমোক্রেসি একাডেমির মাধ্যমে গণতন্ত্র বিষয়ক শিক্ষা ও গবেষণার উন্নয়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।উল্লেখ্য, ইন্টারন্যাশনাল আইডিয়া একটি আন্তঃসরকারি সংস্থা যা বিশ্বব্যাপী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫
পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। আহত Read more

নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা (বিশেষ Read more

নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন
নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণের এক দশক পরও ব্যবহার হয়নি। কমিটি না থাকা Read more

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভোলার দৌলতখানে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে Read more

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ঘিরে সামনে রেখে চৈত্রের পুরোটা সময় কর্মব্যস্ততায় কাটতো টাঙ্গাইলের মৃৎশিল্পীদের। পুরো মাস জুড়ে চলতো মাটির তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন