কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের কবলে পড়া ১৪ জন অপহৃতকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার(১০ মে) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।বিষয়টি নিশ্চিত করে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “টেকনাফ ও আশপাশে বহুদিন ধরে মানব পাচার ও অপহরণের মতো অপরাধ চলছে। আমরা নিয়মিত এসব অপরাধ দমনে কাজ করছি। সম্প্রতি এমনই এক অপহরণ চক্রের জিম্মি দশা থেকে ১৪ জনকে উদ্ধার করতে পেরেছি। কারা, কী উদ্দেশ্যে এদের অপহরণ করেছে তা জানার জন্য আমরা ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”উদ্ধার হওয়া কক্সবাজারের বাসিন্দা মো. কাসেম ও মহিন উদ্দিন জানান, “আমরা ইনানীতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে এক সিএনজি চালকের প্রলোভনে টেকনাফে যাই। পরে আমাদের অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককেই জিম্মি অবস্থায় দেখতে পাই। পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে দুই লাখ টাকা আদায় করে আমাদের ১৮ দিন ধরে আটকে রাখে। পরিকল্পনা ছিল সাগরপথে পাচার করে দেওয়ার।”স্থানীয় এক বাসিন্দা জানান, “দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম এই এলাকায় মানব পাচার এবং অপহরণের সঙ্গে জড়িত। তার বাড়ি থেকেই অপহৃতরা উদ্ধার হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত তাকে এবং তার চক্রকে আইনের আওতায় আনা, না হলে এই অপরাধের ধারাবাহিকতা চলতেই থাকবে।”বিজিবি জানিয়েছে, মানব পাচার রোধে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই যোদ্ধাকে এনসিপি নেতার মারধরের অভিযোগ
জুলাই যোদ্ধাকে এনসিপি নেতার মারধরের অভিযোগ

সিলেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে একজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ Read more

রাস্তায় ভাসছে শৌচাগারের ময়লা, বেড়েছে স্বাস্থ্যঝুঁকি
রাস্তায় ভাসছে শৌচাগারের ময়লা, বেড়েছে স্বাস্থ্যঝুঁকি

রাস্তার পাশে ড্রেনের ময়লা তুলে ফেলে রাখা হয়। অতঃপর সামান্য বৃষ্টিতেই সেই ময়লা আবারও ড্রেনে চলে যায় এবং পুরো সড়কজুড়ে Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম Read more

ট্রেনে ঈদযাত্রায় আজ মিলবে ৪ জুনের টিকিট
ট্রেনে ঈদযাত্রায় আজ মিলবে ৪ জুনের টিকিট

ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ৪ জুন ভ্রমণ করতে চান তারা আজ টিকিট Read more

২৪ জুন: নামাজের সময়সূচি
২৪ জুন: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান

শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন