হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় বিষপানে আত্মহত্যা করেছেন যোগ মায়া দাস (৭২) এবং তার প্রতিবন্ধী ছেলে পলাশ দাস (২৯)। প্রতিবেশী সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মা ও ছেলে একসঙ্গে বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে ছেলে পলাশ দাস মারা যান। এরপর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক যোগ মায়া দাসকেও মৃত ঘোষণা করেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মারা যান গোয়ালনগর গ্রামের বাসিন্দা প্রফুল্ল দাস। মৃত্যুকালে তিনি স্ত্রী যোগ মায়া দাস এবং প্রতিবন্ধী ছেলে পলাশ দাস সহ পাঁচ ছেলেকে রেখে যান। বাকি চার ছেলে নিজ নিজ পরিবার নিয়ে অন্যত্র বসবাস করায়, যোগ মায়া দেবী তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অভাবের সংসারে কোনো রকমে দিনাতিপাত করছিলেন।থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্লা জানান, ‘পলাশের লাশ উদ্ধার করা হয়েছে এবং যোগ মায়া দেবীর লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিনি বা তার পরিবারের কেউ আর আ.লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন
তিনি বা তার পরিবারের কেউ আর আ.লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে Read more

কালমেঘা খালে পানি নেই, মাঠে ফলন নেই-খননের দাবিতে এলাকাবাসী
কালমেঘা খালে পানি নেই, মাঠে ফলন নেই-খননের দাবিতে এলাকাবাসী

বরগুনার পাথরঘাটার কালমেঘার খালে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। একসময় যেখানে ট্রলার ও মালবাহী নৌযান চলাচল করত, এমনকি কুমিরেরও বসবাস Read more

বনানীতে গুলিবিদ্ধ বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর মৃত্যু
বনানীতে গুলিবিদ্ধ বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর মৃত্যু

রাজধানীর বনানীতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির সাবেক কর্মচারী জামাল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ Read more

ইসরাইলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে অস্ট্রেলিয়া, অভিযোগ নেতানিয়াহুর
ইসরাইলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে অস্ট্রেলিয়া, অভিযোগ নেতানিয়াহুর

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন Read more

ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ
ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন