পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতের হামলায় ১২ ঘণ্টায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, এ সময়ে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা, গোলাগুলি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা-পালটা হামলার মাঝেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে, শনিবার ভোরে ভারতের কয়েকটি সামরিক অবস্থানের ওপর সামরিক অভিযান চালায় পাকিস্তান। শনিবার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, টানা দ্বিতীয় রাতেও ভারতের অভ্যন্তরে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। ভারতের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, শুক্রবার রাতের হামলায় জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত অন্তত ২৬টি স্থানে হামলার লক্ষ্য ছিল। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বিমানবন্দর ও বিমানঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল।মূলত দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরের অংশবিশেষ শাসন করে এবং অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরেই দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজমান। গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ওই সময় রাফালসহ ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান। ইসলামাবাদ এও বলেছে, এক্ষেত্রে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত অতিক্রম করেনি তাদের বাহিনী।  পরবর্তীতে নয়াদিল্লি হামলা অব্যাহত রাখলে পাকিস্তানও ছেড়ে কথা বলেনি। দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোতে অভিযান চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান ভারতের হামলার যে জবাব দিচ্ছে, তার নাম রাখা হয়েছে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’। পবিত্র কুরআনের সুরা আস-সফের চতুর্থ আয়াত থেকে শব্দটি নেওয়া হয়েছে। এর অর্থ হলো- সীসাঢালা প্রাচীর।পাকিস্তানি কর্মকর্তাদের মতে, এই অভিযানে ফাতেহ-১ মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্রসহ একাধিক অস্ত্র ব্যবহৃত হয়েছে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির
ফের ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও মিসাইল ছুঁড়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। তবে তা সফলভাবে প্রতিহতের দাবি করেছে দেশটির সেনাবাহিনী।মঙ্গলবার (০৩ Read more

কারোর চাহিদা বিবেচনায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়নি: ইসি আখতার
কারোর চাহিদা বিবেচনায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়নি: ইসি আখতার

কারোর চাহিদা বিবেচনায় শাপলা কলি যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর Read more

৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন ৩০ আগস্ট। ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী Read more

জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ
জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ

জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর Read more

গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার
গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই
আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই

পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য হলো ভাত। ধান থেকে চাল, চাল থেকে ভাত। ভাত ছাড়া এশিয়া অঞ্চলের মানুষের চলেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন