বরিশাল সিটি কর্পোরেশনের ২০২৫-২০২৬ অর্থবছরে বাজেটে স্যানিটেশন খাত সুনির্দিষ্টকরণ এবং স্যানিটেশন খাতে মোট বাজেটের কমপক্ষে ১০% বাজেট বরাদ্দের অর্থে এসডি জি-৬ অর্জনের জন্য নাগরিক সমাজের নেটওয়ার্ককে শক্তিশালী করার অধিকারের জন্য উত্থান ওয়াশ বাজেট বৃদ্ধির করার আবেদন জমা দেওয়ার বিষয়ে সভা নিয়ে বরিশালে বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে নারী ফোরামের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ মে) নগরীর আমিরকুটি এলাকার আভাস ট্রেইনিং সেন্টারে দিনব্যাপী আভাসের আয়োজনে সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং নারীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আহমেদ, পরিচ্ছন্নতা কর্মকতা মোঃ ইউসক আলী, উন্নয়ন সংস্থা চন্দ্রদ্বীব সোসাইটির নির্বাহী পরিচালক জাঙ্গনারা বেগম স্বপ্না, প্রভাষক নাসরিন আকতারসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ সংবাদিকবৃন্দ এবং নারী ফোরামের সদস্যবৃন্দরা।সভায় সিটি কর্পোরেশনের কাছে নারী ফোরামে পক্ষ থেকে দারিদ্র ও প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূলতা স্বত্ত্বেও বরিশাল সিটিকর্পোরেশন তার প্রথম শ্রেণির মর্যাদা অক্ষুন্ন রেখে উন্নয়ন কার্যক্রম অব্যাহত চালিয়ে যাচ্ছে। তাই স্যানিটেশনসহ অবকাঠামো খাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা খুবই প্রয়োজনের মনে করেন। শহরের নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চল হওয়ার কারণে প্রতি বছরের বন্যার সময় শহরের রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাই দ্রুত সংস্কার করা, সিটিকর্পোরেশনের অধীণে অনেক রাস্তা ও ড্রেনের অবস্থা খারাপ থাকায় এসব রাস্তা দিয়ে চলাফেরা করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। মুক্তিযোদ্ধা পার্কসহ বিভিন্ন বাজার সংলগ্ন এলাকায় নির্মিত পাবলিক টয়লেটগুলো গুরেঅ ব্যবহারযোগ্য করে দেওয়া সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় বাড়ির উঠানে কুপিয়ে হত্যা
চকরিয়ায় বাড়ির উঠানে কুপিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাইরাখালী এলাকায় আবদুর রহিম (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। Read more

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আবারও প্রমাণ করলেন—মানুষের পাশে থাকা তাঁর রাজনৈতিক Read more

এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার, সরিয়ে দেওয়া হলো নেতাকর্মীদের
এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার, সরিয়ে দেওয়া হলো নেতাকর্মীদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরপাত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হাসপাতালের সামনে থেকে Read more

নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা
নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের একাধিক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে।শনিবার (১২ Read more

চলতি মাসেই দ্বিগুণ দামে ৯ কার্গো এলএনজি আসছে
চলতি মাসেই দ্বিগুণ দামে ৯ কার্গো এলএনজি আসছে

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির আঁচ লাগচ্ছে পুরো বিশ্বে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালি অবরোধের Read more

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক, বেরিয়ে এলো অনিয়মের চিত্র
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক, বেরিয়ে এলো অনিয়মের চিত্র

চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর অবশেষে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন