চিকিৎসার মান উন্নত করণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার (১০ মে) সকাল ১১টায় পৌর মার্কেটের মূল ফটকের সামনে “মোংলা উপজেলার সর্বস্তরের জনগন” ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনি পেশার সাধারন মানুষ অংশগ্রহন করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. শাহীন হোসেন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ’র পৌর আমীর এম এ বারী, পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মো. নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মো. সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী নাসির তালুকদার, জামায়াত নেতা মো. আনিসুর রহমান, সাবেক ছাত্রনেতা মইন উদ্দিন মিলন, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম মিঠু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান শুভ প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মোংলা একটি বন্দর নগরী। পাশাপাশি মোংলা হচ্ছে শিল্প নগরী, পর্যটন নগরী এবং উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকিতে থাকা অভিবাসনবান্ধব প্রথম শ্রেণীর পৌরসভা। মোংলা উপজেলা হাসপাতালে রামপাল, দাকোপ, মোড়েলগঞ্জ, শরণখোলাসহ নানান জায়গা থেকে মানুষ চিকৎসাসেবা নিতে আসেন। হাসপাতালটি ৫০ শয্যার হওয়াতে বর্ধিত রোগীর চাপ সামাল দিতে পারছেনা। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হোক।মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন, সরকারকে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আশেপাশের উপজেলার চাপ এবং কর্মসস্থানের জন্য ছুটে আসা মানুষের ভীড়ে মোংলা শহর এখন জনসংখ্যার ভারে ন্যুব্জ। বর্ধিত মানুষসহ সকল জনগনের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এখন সময়ের দাবি। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহীন হোসেন প্রশ্ন রেখে বলেন, ২৮জন চিকিৎসকের বিপরীতে ৫জন চিকিৎসক দিয়ে আর কতোদিন হাসপাতালের কার্যক্রম চলবে? তিনি ৫০ শয্যার মোংলা উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবিকে ন্যায্য দাবি উল্ল্যেখ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবি মেনে নেয়ার আহ্বান। তিনি আরও বলেন, হাসপাতালের ভবনের অবস্থা খুবই নাজুক। যে কোন সময়ে পুরনো ভবন ভেঙ্গে পড়তে পারে। তাই হাসপাতালের নতুন ভবন নির্মানের দাবি জানাই।মানববন্ধন ও সমাবেশে বক্তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন কার্যক্রম সব সময় চালু রাখার জন্য জরুরি ভিত্তিতে গাইনী ও এনেসথেসিয়া বিশেষজ্ঞ পদায়নের জোর দাবি জানায়।মানববন্ধন শেষে হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি পালন করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার
ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার

দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বরের স্টাফ রিপোর্টার ও ভোলা চরফ্যাশন উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম মুকুলকে (৩২) আগুনে পুড়িয়ে মারা Read more

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে তুলে নিয়ে মারধর
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে তুলে নিয়ে মারধর

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ফিল্মি কায়দায় এক যুবদল নেতাকে নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হাত-পা Read more

বিচ্ছেদের পরই জ্বলে উঠলেন ইয়ামাল, জিতল বার্সেলোনা
বিচ্ছেদের পরই জ্বলে উঠলেন ইয়ামাল, জিতল বার্সেলোনা

আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সাথে মাত্র তিন মাসের মাথায় সম্পর্কের ইতি ঘোষণা করেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। গত শনিবার Read more

আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী
আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে। সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না Read more

সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু
সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

বাংলাদেশ থেকে রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৯ হাজার ১০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট Read more

নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার
নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ নতুন কুঁড়ি প্রতিযোগিতায় 'ইয়েস কার্ড' পেলো বেনাপোলের অর্পিতা হালদার। সাধারণ নৃত্য প্রতিযোগিতায় সে অংশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন