জম্মু-কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ। হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এই অবস্থায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) সঙ্গে জরুরি বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।পাকিস্তানের আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন।এনসিএ মূলত দেশটির স্থল, আকাশ ও নৌ বাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া।এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রীও এ সংস্থার সদস্য।এ কমিটিতে জয়েন্ট চীফ অফ স্টাফ, তিন বাহিনী প্রধান, স্ট্রাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)এর ডিরেক্টর সদস্য হিসাবে রয়েছেন।এসপিডি পাকিস্তানের পারমানবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা।প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল
ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র করার দাবিতে বরিশালে মানববন্ধন ও Read more

সাঙ্গু নদীতে দেদারসে বালু উত্তোলন, মুখ খুলছে না কেউ?
সাঙ্গু নদীতে দেদারসে বালু উত্তোলন, মুখ খুলছে না কেউ?

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে দেদারসে। প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে Read more

নাগরপুরে নীরব সাক্ষী ১০০ বছর পুরোনো একটি লাল তেঁতুল গাছ
নাগরপুরে নীরব সাক্ষী ১০০ বছর পুরোনো একটি লাল তেঁতুল গাছ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর–পাচুড়িয়া এলাকায় দাঁড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য ও বিশ্বাসের এক নীরব সাক্ষী প্রায় ১০০ বছর পুরোনো Read more

গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন Read more

মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন
মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (০৬ জুন) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান Read more

ওমরাহযাত্রীদের সতর্কবার্তা দিলো সৌদি আরব সরকার 
ওমরাহযাত্রীদের সতর্কবার্তা দিলো সৌদি আরব সরকার 

সৌদিতে অবস্থান করা বিদেশি ওমরাহযাত্রীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে অবশ্যই বিদায় নিতে হবে। এই সময়সীমার মধ্যে তারা সৌদি আরব ত্যাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন