বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন হয়নি বললেই চলে। এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার। শুক্রবার (৯ মে) দুপুরে বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেছেন।অপর প্রশ্নের জবাবে নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাই জনকল্যাণে অন্তর্র্বতীকালীন সরকারকে দেশের মানুষকে সহযোগিতা করতে হবে।তিনি আরও বলেছেন, বরিশালের মীরগঞ্জ এলাকায় বহুল প্রতীক্ষিত একটি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। সেতু নির্মান কাজ শেষ হলে স্থানীয় জনগণ ব্যাপকভাবে উপকৃত হবেন। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উপদেষ্টা উল্লেখ করেছেন।বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দেশের ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুইজন উপদেষ্টা বরিশালের হিজলা উপজেলা সফরে এসেছেন। দুপুর পর্যন্ত তারা হিজলা উপজেলার পুরাতন লঞ্চ ঘাট এবং দীর্ঘ প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত মৌলভীরহাট লঞ্চ ঘাট এলাকা এবং বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন। একইদিন বিকেল তিনটায় দুই উপদেষ্টা হিজলা উপজেলা থেকে বাবুগঞ্জ-মুলাদীর সংযোগ সেতুর কার্যক্রম পরিদর্শন করেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীর হাটে গরুর ভিড়, ক্রেতা নেই
আমতলীর হাটে গরুর ভিড়, ক্রেতা নেই

পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। আমতলীর ৮টি বাজারে গরু বেশি কিন্তু ক্রেতা কম। ছোট ও মাঝারি সাইজের Read more

চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!
চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!

মাত্র আট বছর আগেও কক্সবাজারের উখিয়ার বালুখালীতে এক নগণ্য চায়ের দোকানের কর্মচারী ছিলেন মো. ফরিদ, যিনি বর্তমানে ‘চিয়ক ফরিদ’ নামে Read more

মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে যুবককে গুলি করে হত্যা
মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে তোফায়েল আহমদ (৩৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ আগস্ট) Read more

‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই’
‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই’

নাট্যাঙ্গনের পরিচিত মুখ শাহেদ আলী। মঞ্চ দিয়ে অভিনয় শুরু করলেও বর্তমানে একাধারে তিনি কাজ করে চলেছেন নাটক, বিজ্ঞাপন ও সিনেমায়। Read more

শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত : সারজিস আলম
শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া উদ্দেশ্যপ্রনোদিত।"শাপলা" প্রতীক না দেওয়ার সিদ্ধান্তকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন