বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (৮ মে) সকালেও শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী ১৩৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকাতে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।শিল্প-কারখানার নির্গমন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের বালু-ধুলা আর অধিক জনসংখ্যার ফলে ভয়াবহ হয়ে উঠেছে দেশের বায়ুমান। ঢাকায় যা অসহনীয় পর্যায়ে। এতে শ্বাসকষ্ট, ক্যানসার, হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে কোটি মানুষ।এদিন একই সময়ে ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এছাড়া ১৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। তৃতীয় অবস্থানের রয়েছে চীনের বেইজিং যার স্কোর ১৭৪ এবং চতুর্থ অবস্থানের রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ১৩৯ এবং পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের পশ্চিম বঙ্গের শহর কলকাতা যার স্কোর ১৩৫। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লাখ ৭৩ হাজার মানুষ বায়ুদূষণজনিত কারণে অকালে মৃত্যুবরণ করেন। এর মধ্যে মৃত্যু বেশি ঢাকায়। আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, শুষ্ক মৌসুমে ঢাকার বাতাসের মান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ থাকছে প্রতিনিয়ত। দূষণ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসের বায়ুদূষণ আগের আট বছরের জানুয়ারি মাসের গড় মানের তুলনায় ২৪ দশমিক ৫২ শতাংশ বেশি। আট বছরের (২০১৭-২৪) জানুয়ারি মাসের গড় দূষণের মান ছিল ২৫৫ দশমিক ৪৮। ২০২৫ সালের জানুয়ারিতে তা ছিল ৩১৮। আগের বছরের জানুয়ারিতে এটি ছিল ৩০২।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা
ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা

ফরিদপুরে ব্যান্ড সংগীতশিল্পী জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) Read more

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক

২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় Read more

ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকা আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের প্রথমদিন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) Read more

জয়পুরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি
জয়পুরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে একটি স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট হয়েছে। Read more

নগরজীবনের মাঝে পানির ছোঁয়া, দিয়াবাড়িতে সস্তায় কায়াকিং আনন্দ
নগরজীবনের মাঝে পানির ছোঁয়া, দিয়াবাড়িতে সস্তায় কায়াকিং আনন্দ

উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ির একাধিক লেকে রয়েছে কায়াকিংয়ের ব্যবস্থা। মেট্রোরেলে গেলে নামতে হবে উত্তরা সেন্টার মেট্রোস্টেশনে। গত কয়েক Read more

রাজধানীতে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
রাজধানীতে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ বুধবার দুপুর ১টা থেকে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে বিভিন্ন গ্যাসের স্বল্পচাপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন