নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো.তানিম (১৯) এক হাজতি পালানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে ১০ সেকেন্ড ও ২৮ সেকেন্ডের খন্ড খন্ড এমন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। হাজতি তানিম নোয়াখালী সদরের ৪ নং কাদির হানিফ ইউনিয়নের মনপুর গ্রামের মজিব শেখের ছেলে।  জানা যায়, গতকাল মঙ্গলবার ৫৪ ধারায় তানিমকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠায় আদালত। বুধবার দুপুরের দিকে জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে উপরে উঠে যায়। তবে তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ দুই দিক থেকে অবস্থান নিয়ে তাকে আটক করে পুনরায় কারাগারে নিয়ে যায়।  যোগাযোগ করা হলে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, কারাগারের দেয়াল টপকে হাজতি উপরে উঠে এটা সত্য। ওই হাজতি মানসিক ভাবে অসুস্থ। তবে তিনি পালাতে পারেননি।    এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলায় মদ খেয়ে ৬ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলায় মদ খেয়ে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলাই মদ পান করে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে Read more

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল চক্রের সদস্য আটক
গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল চক্রের সদস্য আটক

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল তৈরি ও সরকারি দপ্তরের নকল সিল ব্যবহারের অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার (২২ অক্টোবর) Read more

লোহাগাড়ায় স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থে সেতু তৈরি করলেন এলাকাবাসী
লোহাগাড়ায় স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থে সেতু তৈরি করলেন এলাকাবাসী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ গ্রামের ঘোনাপাড়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে টংকাবতী খালের উপর কাঠ ও লোহা Read more

৮০ লাখ টাকার দেবী পার্বতী মূর্তিসহ গ্রেপ্তার দুই
৮০ লাখ টাকার দেবী পার্বতী মূর্তিসহ গ্রেপ্তার দুই

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে  র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সেই সাথে পাচারকারী চক্রের Read more

মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে
মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে

ইতালির ভিচেঞ্জা শহরের কোয়াড্রিলাতেরো এলাকা দিনভর মুখর ছিল উৎসবের রঙে। শহরের বহুজাতিক ও বহু-সংস্কৃতির মানুষকে এক মঞ্চে নিয়ে আয়োজন করা Read more

রাজশাহীতে পুলিশ সদস্যের আত্মহত্যা
রাজশাহীতে পুলিশ সদস্যের আত্মহত্যা

রাজশাহী জেলা পুলিশ লাইনস ব্যারাকে নেমে এলো এক গভীর শোক। তৃতীয় তলার টয়লেটের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন