ময়মনসিংহের নান্দাইলে মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক পড়েছে।গত ২ মাসে একাধিক মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মসজিদকেন্দ্রিক এসব প্রতারকচক্র বিভিন্ন মসজিদ থেকে সৌরবিদ্যুতের ব্যাটারি,মাইকের মেশিন ও আইপিএস চুরি করে নিয়ে যাচ্ছে।বুধবার (৭ মে) উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী দক্ষিণ বাজার জামে মসজিদে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।এক সপ্তাহের ব্যবধানে মসজিদ থেকে ২ টি সৌরবিদ্যুতের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছেবীরকামট খালী দক্ষিণ বাজার জামে মসজিদের সভাপতি মো.মুনজুরুল হক ব্যাটারি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত শুক্রবার (২ মে) সকালে  বীরকামট খালী দক্ষিণ বাজার জামে মসজিদে  ব্যাটারি চুরির ঘটনা ঘটে। স্থানীয় মুজিবুর রহমান জানান,গত প্রায় একমাস আগে বীরকামট খালী মধ্যপাড়া জামে মসজিদ থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে। এবিষয়ে প্রশাসনিক জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষ।বীরকামট খালী দক্ষিণ বাজার জামে মসজিদের সভাপতি মো.মুনজুরুল হক জানান,বুধবার দুপুরে জোহরের নামাজ পড়তে এসে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখেন ১২ ভোল্টের সাড়ে সাত হাজার টাকা মূল্যের ১টি ব্যাটারি নেই।বীরকামট খালী দক্ষিণ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আব্দুস সাত্তার বলেন, এক সপ্তাহের ব্যবধানে মসজিদ থেকে ২ টি সৌরবিদ্যুতের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা খু্ব উদ্বিগ্ন। এবিষয়ে জরুরি আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাইলট তৌকিরকে শহিদ হিসেবে ঘোষণার দাবি বাবার
পাইলট তৌকিরকে শহিদ হিসেবে ঘোষণার দাবি বাবার

রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের শোকে স্তব্ধ তার পরিবার। ছেলের স্মৃতি মনে করে কাঁদছেন Read more

‘গুঁড়ো দুধের প্রেসক্রিপশন দিচ্ছে সেবিকারা’
‘গুঁড়ো দুধের প্রেসক্রিপশন দিচ্ছে সেবিকারা’

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গুঁড়ো দুধ বাণিজ্য। চিকিৎসক ব্যবস্থাপত্রের বাইরে রোগীর স্বজনদের হাতে সেবিকারা ইচ্ছামতো গুঁড়ো দুধের প্রেসক্রিপশন ধরিয়ে Read more

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল

জাতীয় নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. Read more

বিমানবন্দরের অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে রোবট
বিমানবন্দরের অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে রোবট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের তীব্রতা এখনো পুরোপুরি কমেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ব্যবহার করছে রিমোট Read more

পাকিস্তানের পাশে থাকায় চীনের প্রশংসা ইসহাক দারের
পাকিস্তানের পাশে থাকায় চীনের প্রশংসা ইসহাক দারের

পাকিস্তানের পক্ষে সুদৃঢ় সমর্থন জানানোয় চীনের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (২০ মে) Read more

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় শাহাদাৎ (৩৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ মে) রাতে দেওভোগ সিটি পার্কের ভেতরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন