চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে এক স্বর্ণ চোরাকারবারীসহ সাড়ে ৪৮ লাখ টাকা মূল্যের ৩ টি স্বর্ণের বার উদ্ধার করেছে। বুধবার(৭ মে) দুপুর ২ টার সময় অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত স্বর্ণ চোরাকারবারী আলমগীর হোসেন (৪০) জীবননগর উপজেলার নব দূর্গাপুর গ্রামের ইসাহক মন্ডলের ছেলে। জানাযায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জীবননগর বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২ টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালান। এ সময় একটি ব্যাটারি চালিত ভ্যানসহ আলমগীর হোসেনকে আটক করে বিজিবি। পরে আলমগীর হোসেনের শরীর তল্লাশী করে টেপ দিয়ে মড়ানো অবস্থায় ৩ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি
পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি

সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে চান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা
সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা

সাফ ফুটসাল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হলেও প্রথম আসর আয়োজন হতে যাচ্ছে থাইল্যান্ডে। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি শুরু হবে সাফ Read more

কোম্পানীগঞ্জে ছেলের বিরুদ্ধে মা-বাবার মানববন্ধন
কোম্পানীগঞ্জে ছেলের বিরুদ্ধে মা-বাবার মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় জায়গা-জমি বিরোধের জের ধরে বড় ভাই, ছোট ভাইয়ের কব্জি কেটে দেয়ার বিচারের দাবীতে ছেলের বিরুদ্ধে Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এটিকে রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এটিকে রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ আমাদের জাতীয় সম্পদ। এই হ্রদকে রক্ষা করতে হবে। তিনি বলেন, কাপ্তাই Read more

নওগাঁ-২ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খান
নওগাঁ-২ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় Read more

দক্ষিণ চীন সাগরে ভারত-ফিলিপাইনের প্রথম যৌথ সামরিক মহড়া
দক্ষিণ চীন সাগরে ভারত-ফিলিপাইনের প্রথম যৌথ সামরিক মহড়া

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া চালিয়েছে ভারত ও ফিলিপাইন। দুই দিনব্যাপী এই নৌ মহড়াটি শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন