গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাক-ভারত উত্তেজনা চরমে পৌঁছে। দফায় দফায় সীমান্তে গোলাগুলিতে জড়ায় দু’দেশের সেনাবাহিনী। ধারণা করা হচ্ছিল যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়াবে দেশদুটি।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত (৭ মে) রাত ১টার পরে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে অভিযান শুরু করে ভারত। এর অংশ হিসেবে পাকিস্তানের ৯টি স্থানে অন্তত দুই ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান হামলা চালায় নয়াদিল্লি। নিজ দেশের ভূখণ্ড থেকে যুদ্ধবিমান ব্যবহার করে হামলাগুলো চালানো হয়।এদিকে পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলার ঘটনায় দেশটির বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল করেছেন ভারতীয়রা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলার ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে আনন্দ মিছিল করেছেন অনেকে। এ সময় মিছিলে অংশ নেওয়া ভারতীয়দের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ডস ও পাকিস্তান-বিরোধী স্লোগান দিতে দেখা যায়।এছাড়া ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার ভূবনেশ্বরেও আনন্দ মিছিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্যরা।এ সময় মিছিলে অংশ নেওয়া বিজেপির নেতাকর্মীদের কপালে কপালে লাল রঙের সিঁদুর পরিহিত অবস্থায় দেখা যায়। পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের প্রতি সমর্থন জানিয়ে মিছিল করেন তারা।উল্লেখ্য, ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তান দাবি করেছে, পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সামরিক বাহিনী। এছাড়াও ব্রিগেডের প্রধান কার্যালয় ধ্বংস করে দেয়ার কথাও জানিয়েছে পাকিস্তান।এদিকে ভারতের হামলার জবাবে সামরিক বাহিনীকে ‘‘সংশ্লিষ্ট পদক্ষেপ’’ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। বুধবার (০৯ মে) ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে ভারতের হামলার নিন্দা জানানো হয়। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এনএসসি। এই বিষয়ে ভারতের হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য দেশের সামরিক বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চূড়ান্ত ফলাফল ঘোষণা: ডাকসুর ভিপি হলেন ছাত্রশিবিরের সাদিক কায়েম
চূড়ান্ত ফলাফল ঘোষণা: ডাকসুর ভিপি হলেন ছাত্রশিবিরের সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম বিপুল ভোটে জয়ী হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা Read more

জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: প্রেস সচিব
জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: প্রেস সচিব

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‌‘আওয়ামী লীগের বিষয়ে Read more

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত
লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলি সেনাবাহিনীর আরও চারজন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলি সামরিক Read more

ফটিকছড়িতে কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে আবুল মনছুর (৫০) নামে এক কবিরাজের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) বিকালে ফটিকছড়ি পৌরসভার ১ Read more

যুক্তরাষ্ট্রে নির্বিচার গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে নির্বিচার গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নির্বিচার গুলির এক ঘটনায় চারজন নিহত  হয়েছেন। এ ঘটনায় ও আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে Read more

কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩
কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি শুল্ক ফাঁকি প্রায় ২৫ বস্তা ইন্ডিয়ান চকলেটসহ তিনজনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন