যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নির্বিচার গুলির এক ঘটনায় চারজন নিহত  হয়েছেন। এ ঘটনায় ও আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থান সঙ্কটজনক।শুক্রবার প্রায় মধ্যরাতের দিকে অঙ্গরাজ্যটির রাজধানী শহর জ্যাকসন থেকে ১৯০ কিলোমিটার উত্তরপূর্বে লেল্যান্ড শহরের প্রধান সড়কে গুলির ঘটনাটি ঘটে, শহরটির মেয়র জন লি বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে এমনটি জানিয়েছেন।তিনি জানান, আহতদের মধ্যে চারজনকে সঙ্কটজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন কেউ গ্রেফতার হয়নি।অন্য দিনগুলোর তুলনায় শুক্রবার লেল্যান্ডে লোকজনের আনাগোনা ও একটু বেশি ব্যস্ততা ছিল। যুক্তরাষ্ট্রের স্কুল বা কলেজের সাবেক ছাত্রদের স্বাগত জানানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘হোমকামিং’ এর দিন ছিল এটি। দিনটি উপলক্ষ্যে স্থানীয় এক হাইস্কুল ফুটবল খেলার আয়োজন করেছিল।এই ফুটবল খেলা শেষ হওয়ার পর গুলির ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের খবর।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৯
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৯

নেপালে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই Read more

যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে বন্ধু হয়ে উঠতে পারবে ‘প্রতিদ্বন্দ্বী’ ভারত ও চীন?
যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে বন্ধু হয়ে উঠতে পারবে ‘প্রতিদ্বন্দ্বী’ ভারত ও চীন?

বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের আবহে ভারতের পাশে থাকার ‘আশ্বাস’ দিয়েছে চীন। ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শু ফেইহং জানিয়েছেন, Read more

দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস
দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস

সারাদেশে নিম্নচাপের প্রভাবে আরও ৩ দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ জুলাই) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় Read more

পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি জামায়াতের
পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি জামায়াতের

সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন আয়োজনে আবারও পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতি চালুর দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে Read more

কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামের এক যুবক নিহতের ঘটনায় যুবদলের দুই Read more

সদ্য বরখাস্ত রুশ মন্ত্রীর মরদেহ মিলল গাড়ির ভেতর, শরীরে গুলির চিহ্ন
সদ্য বরখাস্ত রুশ মন্ত্রীর মরদেহ মিলল গাড়ির ভেতর, শরীরে গুলির চিহ্ন

বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়ার এক মন্ত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে দেশটির তদন্ত কর্মকর্তা। তার শরীরে গুলির চিহ্ন পাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন