কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ভূখণ্ডে ‘অপারেশন সিঁন্দুর’ নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অভিযানের অংশ হিসেবে ভারতের বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। এই হামলার সময় পাল্টা জবাব দেয় পাকিস্তানও।পাকিস্তানের দাবি ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। এরমধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি ৩টি রাফায়েল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি ২টি এসইউ-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান।তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে একটি খবর প্রচার করে ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’। এতে বলা হয়েছে, ‘বুধবার (৭ মে) জম্মু ও কাশ্মীরের আখনুর, রামবান এবং পাম্পোর এলাকায় কমপক্ষে ৩টি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে একজন সরকারি কর্মকর্তা দ্য হিন্দুকে জানিয়েছেন। কর্মকর্তারা এখনও এই দুর্ঘটনার সঠিক পরিস্থিতি প্রকাশ করতে পারেননি।’কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই খবরটি সরিয়ে নেয় ভারতের অন্যতম পরিচিত এই সংবাদমাধ্যমটি। এর অনলাইন লিংকে গিয়ে সংবাদটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ভারতীয় অন্য কোনো গণমাধ্যমও এনিয়ে কোনো খবর প্রচার করেনি।তবে রয়টার্স জানায়, ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আজ বুধবার ৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশটির বিভিন্ন স্থানে ২৪টি হামলা চালিয়েছে ভারত। প্রাথমিক তথ্য অনুসারে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে দুইজন বেসামরিক নাগরিক। এই হামলার বিপরীতে পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার এসপিকে যোগদানের নির্দেশ
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার এসপিকে যোগদানের নির্দেশ

চিকিৎসা নিতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ৩ মাস আগে প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে Read more

গাজায় স্বাস্থ্য-সরঞ্জাম বহনকারী ৩ হাজার ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইল
গাজায় স্বাস্থ্য-সরঞ্জাম বহনকারী ৩ হাজার ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইল

ফিলিস্তিনের গাজায় ৩ হাজারেরও বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক ঢুকতে বাধা দিচ্ছে ইসরাইল। ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে। রোববার (০১ Read more

৫০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন রেজিস্ট্রেশন
৫০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন রেজিস্ট্রেশন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। এ ছাড়া ৫০ লাখের বেশি Read more

কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা
কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা

কক্সবাজার সফর শেষে রাজধানী ঢাকা বা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর ৫ শীর্ষ Read more

দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করলো ইসরায়েল
দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করলো ইসরায়েল

দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২১ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি Read more

মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি
মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) দুপুরে পৌরসভার বাওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন