পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামে হামলা পরিচালনার পর ননডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) মার্কেটে ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন ঘটেছে।  বুধবার (৭ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৭ মে) পাকিস্তানের একাধিক স্থানে ভারতের সশস্ত্র বাহিনী হামলা চালানোর পর বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান হ্রাস পেয়েছে।প্রতিবেদনে বলা হয়, নন-ডেলিভারেবল ফরওয়ার্ড (এনডিএফ) বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছে। এক মাসের এনডিএফ ইঙ্গিত দিচ্ছে, অনশোর স্পট মার্কেট খোলার সময় রুপির মান ৮৪.৬৪ থেকে ৮৪.৬৮ ডলারে পৌঁছাতে পারে, যা মঙ্গলবারের ৮৪ দশমিক চার তিন থেকে নিচে।মূলত, ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক সংঘাত বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ফলে ডলারের বিপরীতে রুপির দুর্বলতা ভারতের জ্বালানি আমদানি ব্যয় বাড়িয়ে দিতে পারে ধারণা করছে বিশ্লেষকরা।মুম্বাই-ভিত্তিক একজন মুদ্রা কৌশলবিদ বলেছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা স্বল্পমেয়াদে রুপিকে আরও দুর্বল করতে পারে। তবে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ এবং বৈদেশিক মুদ্রার ও রিজার্ভের অবস্থান রুপির অতিরিক্ত পতন রোধ করতে পারে।প্রসঙ্গত, গত ৬ মে স্থানীয় সময় রাত ১টা ৪৪ মিনিটে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে ভারত। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসীদের ৯টি আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি দিল্লির।গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপিয়েছে ইসলামাবাদের ঘাড়ে। দু’দেশ থেকে নেয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু-কাশ্মিরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
ডিএমপির ৪ থানার ওসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) Read more

তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন
তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। হাড়কাঁপানো ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত Read more

শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি
শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি

সিরাজগঞ্জের কাজীপুরে পূর্বশত্রুতার জেরে রোপনকৃত আমন ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। রোপনের ৪ দিন পরেই ধানের চারাগুলো টেনে তুলে Read more

রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!
রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরার প্রতিবাদ করায় গভীর রাতে এক বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে৷ তবে অল্পের জন্য প্রাণহানি Read more

পারমাণবিক ইস্যুতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পারমাণবিক ইস্যুতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পারমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।এর Read more

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন।রবিবার (২৫ মে) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন