পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত ১টার পর ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ভারতের বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। এই হামলার কয়েক ঘণ্টা পরেই ভারতকে সমর্থন দিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল।বুধবার (৭ মে) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে, এক্স-এ এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, ‘সন্ত্রাসীদের জানা উচিত, তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরাইল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে পাকিস্তানে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র ‘সন্ত্রাসী’ ও তাদের অবকাঠামো।তবে ভারতের এমন হামলার  ঘটনায় ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এ ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পাড় পাবে না।’শাহবাজ শরিফ বলেন, ‘কোনো উস্কানি ছাড়া ভারতের এ হামলার সুনির্দিষ্ট জবাব দেয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।’ শত্রুপক্ষকে কখনো তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত
ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্যদেশ। এই প্রস্তাবকে ‘নিউইয়র্ক ঘোষণা’ বলা হচ্ছে। প্রস্তাবে Read more

সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে
সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদরাসাছাত্রী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে Read more

ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

ঈদুল আজহার আগের দুই শনিবার দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।১১ ও ১২ জুন নিবার্হী আদেশে Read more

রাশিয়ার পর এবার ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল চীন
রাশিয়ার পর এবার ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল চীন

ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ করার পর দেশটির পাশে থাকার কথা জানিয়েছে চীন। তবে কী ধরনের সহায়তা দেওয়া হবে Read more

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত

কর্মস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তাকর্মী মো. মনির হোসেন (৫৫)। রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে Read more

গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে নৃশংস হামলা, নিহত ১২০
গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে নৃশংস হামলা, নিহত ১২০

গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ১২০ ফিলিস্তিনি। এর অধিকাংশই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন