সান সিরোয় ৪-৩ গোলে জিতেছে  ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে ইতালির জায়ান্টরা।গল্পটা ইন্টারের নামে প্রথম লেগে বার্সার মাঠেই লেখা হতে পারত। ম্যাচের ৩০ সেকেন্ডে গোলের পর শুরুতেই ২-০ গোলের লিড নিয়েছিল তারা। বার্সা দুর্দান্ত এক কামব্যাক করে। যার সমাপ্তি লেখা হয় ৩-৩ গোলের সমতায়। দ্বিতীয় লেগেও ইন্টার প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয়। এরপর বার্সা কামব্যাক করে এগিয়ে যায় ৩-২ গোলে। কিন্তু ওই কামব্যাকের গল্প ছিনিয়ে নির্ধারিত সময়ে ৩-৩ গোলের পর অতিরিক্ত ৩০ মিনিটে গড়ানো ম্যাচে ৪-৩ গোলে জিতেছে স্বাগতিক ইন্টার মিলান। দ্বিতীয় লেগের এই ম্যাচে ২১ মিনিটে প্রথম লিড নেয় ইন্টার মিলান। দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ৪৫ মিনিটে ইন্টারের নাম্বার টেন মার্টিনেজ পেনাল্টি জেতেন। তা থেকে গোল করেন কালগানগলু। ম্যাচ দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালে এক পা দিয়ে ফেলে দ্য হিরোনস খ্যাত ইন্টার।ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক কামব্যাক করে বার্সা। ৫৪ মিনিটে এরিক গার্সিয়া গোল করে কাতালানদের ম্যাচে ফেরান। ছয় মিনিট পরে দানি অলমো ৫-৫ গোলের সমতা করে ফেলেন ম্যাচ। ৮৭ মিনিটে রাফিনহা গোল করে ফাইনালে পা রাখার উল্লাস করেন।কিন্তু ঘরের মাঠে খেলা ইন্টার বার্সার ওই উদযাপন ছিনিয়ে নেয়। ৯৩ মিনিটে আছার্বিক গোল করে ম্যাচ দুই লেগ মিলিয়ে ৬-৬ করে ফেলেন। এক্সট্রা টাইমে নেন ম্যাচ। সেখানে ইন্টারের ফ্রাত্তেসি গোল করে ম্যাচে ৪-৩ গোলের লিড নেন। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের ধারণা নেই: মাসুকুর রহমান মাশুক
পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের ধারণা নেই: মাসুকুর রহমান মাশুক

এনসিপি ও জমায়াতে ইসলামী পিআর পদ্ধতির দাবি তুললেও বাংলাদেশের সাধারণ জনগণের এ বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির Read more

নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু
নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু

নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স (আত্মবিশ্বাস) থাকে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (০৯ এপ্রিল) Read more

পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি পদে বড় রদবদল
পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি পদে বড় রদবদল

পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন পদে Read more

দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত
দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। এদের Read more

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ছাত্র-জনতার উল্লাস
আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ছাত্র-জনতার উল্লাস

ছাত্র-জনতার দুদিনের টানা আন্দোলনের পর অবশেষে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগকে। আর সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসার পরপরই Read more

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি। শনিবার (৫ এপ্রিল) সকালে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন আইল্যান্ডে ভূমিকম্পটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন