গাইবান্ধায় ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে জেলা শহরের ফকিরপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন জেলা শহরের ফকিরপাড়ার খাইরুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন (৩২), সাদুল্ল্যাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামের রকিবুল প্রধানের ছেলে রতন প্রধান (২৮) ও পলাশবাড়ি উপজেলার গোয়াল পাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সুমন মিয়া (৩০)।এ সময় তাদের কাছে থাকা একটি ছোট ব্যাগ তল্লাশি করে ৪৬১ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।গাইবান্ধা অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, শহরের ফকিরপাড়ার সিরাজুল ইসলাম লিখনের বাড়িতে প্রতিদিন নেশার আসরসহ মাদক বেচা-কেনা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন
বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

যশোরের বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা Read more

চট্টগ্রামে দেশীয় মদ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চট্টগ্রামে দেশীয় মদ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মো. জাহাঙ্গীর Read more

এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ
এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যত নষ্ট  করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রেখে Read more

এ বিজয় হিজাবির, এ বিজয় নন-হিজাবির: ফাতিমা জুমা
এ বিজয় হিজাবির, এ বিজয় নন-হিজাবির: ফাতিমা জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। শিবির সমর্থিত Read more

কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কেরানীগঞ্জের নারিকেলবাগে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন