কুমিল্লার দেবীদ্বারে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মো. শফিউল্লাহ (৪৫) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।নিহত শফিউল্লাহ ওই ইউনিয়নের ভানী গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীনের ছেলে। অভিযুক্ত রাসেল একই ইউনিয়নের আন্দিরপার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং ঘটনার স্থলে থাকা গ্যারেজের মালিক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ত্রিবিদ্যা চৌরাস্তায় অবস্থিত গ্যারেজে শফিউল্লাহর সঙ্গে রাসেলের টাকা লেনদেন নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল লোহার বস্তু দিয়ে শফিউল্লাহর মাথায় আঘাত করেন। এতে শফিউল্লাহ ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-হত্যার পর তাঁর একটি চোখ উপড়ে নেওয়া হয়। ঘটনার পর রাসেল পালিয়ে যায়।নিহতের স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে কেন মারল? আমার ছেলেমেয়েগুলারে এতিম করে দিল। টাকা-পয়সার মতো ছোটখাটো বিষয়ে কেউ কাউকে এমনি করে মারে?’দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, টাকা লেনদেনের বিরোধ থেকেই রাসেল শফিউল্লাহকে হত্যা করেছে। আমাদের কাছে এর প্রমাণও আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
বাঘাইছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নদী রক্ষা, চোরা চালান, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও অন্যান্য সার্বিক বিষয় নিয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ Read more

‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা
‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট Read more

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাঁধা
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাঁধা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যরা নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে বাঁধা দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

ভাড়া বাসার মেঝেতে পড়েছিল রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ
ভাড়া বাসার মেঝেতে পড়েছিল রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের Read more

ঝিনাইদহে সড়কের পাশে বালুর ব্যবসা, দুর্ভোগে স্থানীয়রা
ঝিনাইদহে সড়কের পাশে বালুর ব্যবসা, দুর্ভোগে স্থানীয়রা

ঝিনাইদহ শহরের মধ্যে দিয়ে বয়ে চলা মহাসড়কের পাশে সরকারি জায়গায় গড়ে উঠেছে জমজমাট বালুর ব্যবসা, এমনকি পাড়া-মহল্লার মধ্যে অবস্থিত রাস্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন