চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা গ্রামে পিতা-পুত্রকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৬ টার সময় পাথিলা গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পাথিলা গ্রামের দবির উদ্দিন শেখের ছেলে সাইদুর রহমান (৬৮) এবং তার ছেলে জনি (৩৪)।সাইদুর রহমান বলেন, আমি গরু কেনার জন্য গত সোমবার ব্যাংক থেকে ১ লক্ষ ৬২ হাজার টাকা উত্তোলন করি। টাকাটা আমার বাড়িতেই ছিল। মঙ্গলবার সকাল ৬ টার দিকে একই গ্রামের মিনাল শেখের ছেলে হাসমত (৩৫), আবুল হোসেনের ছেলে বাচ্চু (৩৮), মহাশেখ এর ছেলে কোরবান (৪৫), মইজুদ্দিনের ছেলে রাজ্জাক (৫৫), রাজ্জাকের ছেলে আসরা (৩৮) এবং মহসিন এর ছেলে মিনাল (৫৫) আমাকে ঘুম থেকে তুলে টাকা দিতে বলে। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে দেশীয় হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। আমার আত্মচিৎকার শুনে আমার ছেলে বেরিয়ে এসে আমাকে রক্ষা করতে আসলে তারা আমার ছেলেকেও আঘাত করে। এরপর তারা আমার কাছে থাকা নগদ ১ লক্ষ ৬২ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আত্মীয়স্বজনরা এসে আমাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। অভিযুক্ত আশরাফুল ইসলাম জানান, টাকা ছিনতাই ও স্বর্ণালংকার লুটের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। গত সোমবার (৫ এপ্রিল) সাগর, জনি এবং হাসমতের সাথে মহেশপুর স্কুল মাঠে একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। পরবর্তীতে তারা বিষয়টি নিয়ে বিচারের জন্য আমার কাছে আসে। আমি এ বিষয়ে কথা বলতে গেলে জনি সাইদুরসহ তার নিকট আত্মীয়রা আমার উপর হামলা করে। পরবর্তীতে আজ সকালে আমাদের লোকজন সাইদুরের কাছে বিষয়টি জানাতে গেলে হাতাহাতির সৃষ্টি হয়।এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় জীবননগর থানায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি
ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি

দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু Read more

১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার Read more

তৃতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
তৃতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

কিছুদিন আগেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। অল্প সময়ের মধ্যে তাঁর তিনবার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে Read more

এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ

উগান্ডার বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারে করে ‘জোরপূর্বক অজ্ঞাত স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে। তার Read more

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোড়ে বাস চলাচল বন্ধ
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোড়ে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং একজন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুর-ময়মনসিংহ ঢাকা রোডে রোববার (১২ অক্টোবর) সকাল থেকে Read more

মণিরামপুরে প্রকাশ্যে যুবকের মাথায় গুলি করে হত্যা
মণিরামপুরে প্রকাশ্যে যুবকের মাথায় গুলি করে হত্যা

যশোরের মণিরামপুরে প্রকাশ্যে রানা প্রতাপ বৈরাগী (৪২) নামে এক যুবকের মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন