কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় ও মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে বজ্রপাতের ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা আক্তার (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া আক্তার (১৫) ও একই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে কৃষক কডু মিয়া (৩৫) মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামের মোতালেব মিয়ার ছেলে।জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝড়সহ বৃষ্টি শুরু হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে চরটেকী নামাপাড়ায় ঝড়বৃষ্টির কবলে পড়ে তিন স্কুল শিক্ষার্থী। এসময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন ওই তিনজন। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। অপর দিকে বর্ষাকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে বাড়ির সামনে কডু মিয়া একটি খোলা মাঠে ধান শুকাতে দেন। হঠাৎ করে ঝড়বৃষ্টির কবলে পড়েন পরে শুকাতে দেওয়া ধান জমাতে যান এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন কডু মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মিঠামইনার থানার এসআই অর্পন বিশ্বাস কৃষক কডু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, হাসপাতালে গিয়ে পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহযোগিতার দেওয়া হয়েছে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনা Read more

অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও
অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও অগ্নি দুঘর্টনার শিকার হয়েছেন। গত ১৫ মে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। Read more

বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই
বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকাশ এজেন্টের কাছে টাকা জমা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক ডিলার। শনিবার Read more

বাকৃবিতে দুটি নতুন ইনস্টিটিউটের যাত্রা শুরু
বাকৃবিতে দুটি নতুন ইনস্টিটিউটের যাত্রা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে দুটি নতুন ইনস্টিটিউট চালু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন