বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের লাইসেন্সিং শাখা কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ মে থেকে এই ই-লাইসেন্স ব্যবস্থা বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। এরপর থেকে আর কোনো আবেদন কাগজে গ্রহণ করা হবে না।এই উদ্যোগের অংশ হিসেবে বিটিআরসি নতুন ‘লাইসেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’(এলআইএমএস) চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে লাইসেন্স নবায়ন, নাম ও ঠিকানা পরিবর্তনসহ সবধরনের আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি লাইসেন্সধারী বা রেজিস্ট্রিকৃত সেবাদাতা প্রতিষ্ঠানকে এলআইএমএস-এ একটি ইউজার অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। কমিশন আবেদন যাচাই-বাছাই শেষে সরাসরি অনলাইনে ই-লাইসেন্স প্রদান করবে।বিটিআরসি মনে করছে, এই পদক্ষেপের ফলে সেবা গ্রহণে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে এবং টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়বে।এদিকে কমিশনের সব বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে র‍্যাবের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
সরিষাবাড়ীতে র‍্যাবের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে লিপি বেগম (৩৫) নামে র‍্যাব সদস্যের এক স্ত্রী'কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার Read more

ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের
ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে নিয়ম না মেনে কেন্দ্রের সামনে Read more

মাদারীপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর
মাদারীপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর

মাদারীপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মিলন কাজীর বিরুদ্ধে। মিলন কাজী সদর উপজেলার কালীর Read more

ভেজাল দুধ তৈরি করায় সেই কৃষকদল নেতাকে সাময়িক বরখাস্ত
ভেজাল দুধ তৈরি করায় সেই কৃষকদল নেতাকে সাময়িক বরখাস্ত

পাবনার চাটমোহরে কৃষকদল নেতা কর্তৃক ভেজাল দুধ তৈরি করে সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার পরে এবার Read more

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে
দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন