বাঁশখালীতে প্রায় এক মাস ধরে ওয়াহিদুল ইসলাম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। ওয়াহিদ উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের টোনা গাজীর বাড়ির মৃত জাকের হোছাইনের ছেলে।সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও দীর্ঘদিন যাবত ছেলের সন্ধান না পেয়ে গত ৩০ এপ্রিল মা মনোয়ারা বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডি সূত্রে জানা যায়, ওয়াহিদুল ইসলাম শীলকূপ ইউনিয়নের মনকিচর দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার ‘হিফজ’ বিভাগের ছাত্র। ঈদের ছুটি শেষে গত ৮ এপ্রিল বিকেল ৫টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে মনকিচর এলাকা থেকে নিখোঁজ হন ওয়াহিদ। এরপর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস মেলেনি।দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তাক আহমদ বলেন, ছেলেটির পিতা জাকের হোছাইন কয়লাবিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনে মারা গেছে। এতিম ছেলে হিসেবে আমি বিনা বেতনে পড়াতাম। গত বছর আমার মাদ্রাসায় অধ্যয়ন করলেও সে দীর্ঘদিন ধরে গরহাজির ছিল। রমজানে তো পুরো মাস বন্ধ ছিল মাদ্রাসা। শুনেছি ঈদের পর মাদ্রাসায় নতুন ভর্তি হতে আসার পথে নিখোঁজ হয়েছে।গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ওয়াহিদ পবিত্র কোরআন শরিফের ২০ পারা হেফজ শেষ করেছে। ৪ বোন ৪ ভাইয়ের মধ্যে সে সবার কনিষ্ঠ। তার মায়ের মাধ্যমে নিখোঁজের ঘটনাটি সম্পর্কে আমিও অবগত হয়েছি।বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির মা জিডি করার পর থেকে আমার টিম তাকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে। ছেলেটি মোবাইল ইউজ করে না। মোবাইল ইউজ করলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারতাম।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা
কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকার আকাশে হঠাৎ এক রহস্যময় সাদা-লাল রেখা দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার Read more

দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী
দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি ব্যথিত করেছে। আমরা খুব ব্যথিত, আমরা Read more

নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত
নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক Read more

কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন
কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন

পশ্চিমবঙ্গের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউটাউনে ইকোপার্কের কাছে ঘুনি এলাকায় বস্তিতে আগুন লাগে। এলাকাটি Read more

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরও ৬৮ জন Read more

দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন