রাজধানীর শান্তিনগরে বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।একইসঙ্গে ভবনের ছাদে আশ্রয় ব্যক্তিদের নিচে নামিয়ে আনতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। উদ্ধার হওয়া এসব ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও দুই শিশু রয়েছে।ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। কীভাবে সেখানে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯৩
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ Read more

সিআইডির ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিআইডির ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে সিআইডি টিমের ওপর হামলা ও মারধরের ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি Read more

অবশেষে সরিয়ে দেওয়া হলো বিতর্কিত তিন মাদক কর্মকর্তাকে
অবশেষে সরিয়ে দেওয়া হলো বিতর্কিত তিন মাদক কর্মকর্তাকে

মাদক নিয়ন্ত্রণ নয়, বরং নিরীহ মানুষকে ভয়ভীতি, ফাঁদ ও ঘুষ বাণিজ্যের নির্মম এক কারখানায় পরিণত হয়েছিল কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Read more

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে

অতিরিক্ত সরবরাহের উদ্বেগ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের ফলে চাহিদা দুর্বল হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও ওপেক-প্লাস তেলের উৎপাদন Read more

সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ
সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে নিয়মিত সি-ট্রাক চলাচল শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় কক্সবাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন