বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সফরসঙ্গীস লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন।সোমবার (০৫ মে) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।দলীয় সূত্র জানায়, লন্ডনের গ্রিনিচ সময় সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে) ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া।বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘ম্যাডাম মঙ্গলবার সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। আমরা আশা করছি, তিনি সময়মতো পৌঁছাবেন।’লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। এর মধ্যদিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের দীর্ঘ ১৭ বছর পর এবারই প্রথম দেশে ফিরতে পারছেন জুবাইদা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত

কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ Read more

বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে এবং ভবিষ্যৎ অধ্যায় এশিয়দের হাতেই রচিত হতে হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Read more

ময়মনসিংহে কচুরিপানা ফুলের সৌন্দর্যে মেতেছে প্রকৃতি
ময়মনসিংহে কচুরিপানা ফুলের সৌন্দর্যে মেতেছে প্রকৃতি

ময়মনসিংহের নান্দাইলে পুরাতন ব্রহ্মপুত্র নদে ফুটেছে সৌন্দর্যবর্ধক দৃষ্টিনন্দন কচুরি পানার ফুল।কচুরিপানার ফুলগুলো তৈরি করেছে এক অপরূপ এই দৃশ্য।কচুরি পানার ফুলের Read more

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

দেশজুড়ে ব্যাপক আলোচিত মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা ঘটনায় দায়ের করা মামলায় চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে Read more

টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন
টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

টাঙ্গাইলে এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন না করে ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের হতেই রাস্তা Read more

শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু
শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন