বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সফরসঙ্গীসহ লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্য রওনা হয়েছেন।সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান, কিছুক্ষণ আগে বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে ও বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে  হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।জানা গেছে, বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ ফ্লাইটটি আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার দুই পুত্রবধূ ও মেডিক্যাল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন।বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর সময় বিমানবন্দর সড়কে বিশৃঙ্খলা না করে রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে’
‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী Read more

আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওন ঢাকায় আটক
আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওন ঢাকায় আটক

কারাবন্ধী সাবেক মন্ত্রী ঝালকাঠি ২ আসনের সাংসদ আমির হোসেন আমুর ব্যক্তিগত কর্মকর্তা আরিফুল ইসলাম শাওন ওরফে পিএস শাওনকে ঢাকার একটি Read more

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ
পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি ক্রিকেট ম্যাচ চলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবারের (৬ সেপ্টেম্বর) এ ঘটনায় Read more

টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে আছে ইউরোপা লিগের ম্যাচ।ক্রিকেটওয়েলিংটন টেস্ট-২য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজসরাসরি, ভোর ৪টা,টি স্পোর্টস২য় টি-টোয়েন্টিভারত-দক্ষিণ আফ্রিকাসরাসরি, সন্ধ্যা ৭-৩০ Read more

মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত জায়গায় মাদকসেবন করে নেশাগ্রস্ত অবস্থায় শাহাদাত, মো. শাহেদ ও মো. সাগর নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে উপজেলা Read more

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে-যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন দাবি অস্বীকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন