নাটোরের সিংড়ায় লাইট হাউজ আয়োজিত “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে এক সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।সোমবার (৫ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে কসমস এর নির্বাহী পরিচালক মেহনাজ পারভীন মালার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও সফল চাষীদের হাতে ট্যাব হস্তান্তর করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।শুরুতে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম লাইট হাউজের পরিচিতি ও প্রকল্প উপস্থাপনা, প্রকল্প কার্যক্রম ও কৃষিতে আইসিটি-এর ইমপ্যাক্ট উপস্থাপনার মাধ্যমে প্রেজেন্টেশন প্রদান করেন। এ পর্যায়ে প্রকল্পের ভোলান্টিয়ার ও উপকারভোগীর নিকট থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে সকল অতিথিবৃন্দের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান’সহ অনেকে উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ তার বক্তব্যে বলেন, জমিতে জৈব সারপ্রয়োগের ব্যপারে এবং পরিমিত মাত্রায় সার ও কীটনাশকপ্রয়োগের পরিমাণ বা অন্য কোন সহযোগিতার জন্য স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগীতা নেয়ার কথা বলেন। শেষে প্রযুক্তিবান্ধব সফল চাষী প্রকল্পের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করেন।অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, উপজেলায় ৩৬হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। লাইট হাউজ যেভাবে আধুনিক তথ্য প্রদান করে কৃষকদের সহযোগিতার জন্য লাইট হাউজকে সাধুবাদ জানাই। তিনি বলেন, গ্রামের নারী কৃষকদের কৃষিকাজের প্রতি দায়িত্ববোধ-এর জন্য নারীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। পাশাপাশি নারীদের প্রতি সহিংশতার ব্যপারে সকলকেই সজাগ ও সহযোগীতার হাত বাড়াতে আহবান জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১
নাগরপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১

টাঙ্গাইলের নাগরপুরে তৃতীয় শ্রেনীর ১১ বছরের মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মো. রিজওয়ান উদ্দিন ওরফে রুমন (২০) কে গ্রেফতার Read more

ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই
ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর-ঝালপাজা Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পরিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন