চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ডাকাতি করার সরঞ্জাম, পুলিশের পোশাক, ওয়াকিটকিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে গ্রেফতার করেছে। সোমবার (০৪ মে) রাত সাড়ে ৩ টার সময় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হচ্ছে, কুষ্টিয়া জেলার কন্দরপুদিয়া গ্রামের বাবর আলীর ছেলে রুবেল হোসেন (২৯), একই জেলার মধুপুর গ্রামের উত্তর পাড়ার মহাসিন শেখের ছেলে মারুফ শেখ (২০) ও মৃত বদর উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৪০), ঝিনাইদহ জেলার কাদিখালি রামচন্দ্রপুর গ্রামের কলম আলী শেখের ছেলে সবুজ আলী মিঠু (৩০), জোড়া পুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (২১) ও আহাদনগর গ্রামের কাশেম আলীর ছেলে আজিজুল মন্ডল (৩৬)। গ্রেফতারকৃতদেরকে আলমডাঙ্গা থানায় অস্ত্র আই, ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সুকান্ত দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩ টার সময় লক্ষীপুর বাজার ও খাসকররা বাজারের মধ্যেবর্তী স্থানে মো. আব্দুর রাজ্জাকের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি মাক্রোবাস আটক করে। এ সময় মাইক্রোবাসের ভেতরে থাকা সস্ত্রাসীরা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয়। তাদের পরিচয় সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাক্রোবাসে থাকা সন্ত্রাসীরা পুলিশের উপর আক্রমনাত্মক আচরণ করে। এ সময় পুলিশ সদস্যরা মাইক্রোবাসে থাকা আসামীদেরকে গ্রেফতার করেন। পরে মাইক্রোবাস তল্লাশী করে ১টি পিস্তল, ১টি রিভলবার, ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার যন্ত্র, ১টি পিস্তলের প্রসেস, ১টি পুলিশের জ্যাকেট, ১টি ওয়াকিটকি সাদৃশ্য মোবাইল ফোন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬টি মোবাইল উদ্ধার করেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে দিয়ে ফেরার পথে প্রাণ গেল মায়ের
পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে দিয়ে ফেরার পথে প্রাণ গেল মায়ের

শেরপুরের নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার চাপায় পরীক্ষার্থীর মা মারা গেছেন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার Read more

শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সংগঠন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার Read more

ছাত্রসংসদ বাকসু নির্বাচনের দাবীতে বিক্ষোভ
ছাত্রসংসদ বাকসু নির্বাচনের দাবীতে বিক্ষোভ

বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো Read more

প্রশিক্ষণ ও অবকাঠামোতে দক্ষ মেরিন অফিসার গড়ছে সরকার: নৌপরিবহন সচিব
প্রশিক্ষণ ও অবকাঠামোতে দক্ষ মেরিন অফিসার গড়ছে সরকার: নৌপরিবহন সচিব

বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৫৯তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (গ্র্যাজুয়েশন প্যারেড) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে Read more

আগামী অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা
আগামী অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা

আগামী ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (০২ জুন) বেলা ৩টার দিকে Read more

বেড়েছে স্বর্ণের দাম
বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে দেশের বাজারে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্বর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন