চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিরল প্রজাতির  রাজ ধনেশ পাখির একটি বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ।সোমবার (৫ মে) সকালে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ মংলার মুখ এলাকায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলে সাঙ্গু বনবিট কর্মকর্তা টহল দেয়ার সময় ইমরান নামক এক যুবককে দেখতে পেয়ে আটকে রাখে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেন। মোহাম্মদ ইমরান ধোপাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ মংলার মুখ এলাকার নাছির উদ্দিনের ছেলে।প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৪ ধারায় মোহাম্মদ ইমরানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দেন এবং রাজ ধনেশ পাখির বাচ্চাটি সাঙ্গু বিট কর্মকর্তা সুদত্ত চাকমার জিম্মায় দেন।আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- দোহাজারী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক ইমরুল কায়েস, দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম, সাঙ্গু বিট কর্মকর্তা সুদত্ত চাকমা, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক প্রমূখ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জনসহ ৯ জনকে Read more

‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে’
‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপরে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (০৯ আগস্ট) রাতে গণমাধ্যমকে দেওয়া Read more

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেলেও দোষীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে খুনিদের Read more

বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ
বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ

বান্দরবানের থানচি উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম চিংমা খেয়াং (২৯)। তিনি উপজেলা তিন্দু  Read more

জেনে নিন সিলেটে কখন কোথায় ঈদের জামাত
জেনে নিন সিলেটে কখন কোথায় ঈদের জামাত

প্রতিবারের মতো এবারও সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন