পরমাণু ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে ১২০০ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন করেছে ইরান। রোববার (৪ মে) ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। খবর এপির।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরের বরাতে এপি জানায়, কঠিন জ্বালানি চালিত কাসেম বাসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা কমপক্ষে ১২০০ কিলোমিটার। এটি পরীক্ষা করা হয়েছিল গত ১৭ এপ্রিল।রোববার প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহের সাথে এক সাক্ষাৎকারের সময় নতুন ক্ষেপণাস্ত্রটির ফুটেজ সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।এ সময় নাসিরজাদেহ সতর্ক করে বলেন, ‘যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তবে আমরা শক্ত হাতে জবাব দেব। ইরান কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে।’ইরানের গণমাধ্যম বলছে, ১২০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশিকা ছাড়াই এবং নির্ভুলতার সাথে একাধিক লক্ষ্যবস্তুর মধ্যেও নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং আঘাত করতে পারে।গত ১২ এপ্রিল থেকে টানা তিন শনিবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পর নতুন ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করলো ইরান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে   যুবকের মৃত্যু

বান্দরবানে বাড়ীর ছাদের উপর আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিয়াম আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) Read more

জীবননগরে শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা
জীবননগরে শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে একসময় খেজুর গাছে ভরপুর ছিল। শীত আসলেই ব্যস্ত হয়ে পড়তেন গাছিরা। বিকেল হলেই গাছে Read more

রাজধানীতে ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা
রাজধানীতে ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা

রাজধানীতে ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক Read more

যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: বিএনপি নেতা রেজাউল
যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: বিএনপি নেতা রেজাউল

'অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে' - পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি Read more

পাটের বাম্পার ফলনে মুখে হাসি দেওয়ানগঞ্জের কৃষকের
পাটের বাম্পার ফলনে মুখে হাসি দেওয়ানগঞ্জের কৃষকের

আবহাওয়া অনুকূলে থাকায় এবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে, দাম নিয়ে খুশি কৃষকেরা। পুরাতন ব্রহ্মপূত্র নদ ও যমুনা Read more

শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও ২০০৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন