চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান উল্টে মো. আলাউদ্দিন নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।সোমবার (০৫ মে) সকালে উপজেলার ভাটিরসূলপুর নামক স্থানে মেঘনা ধনাঘোধা বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।নিহত মো. আলাউদ্দিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামের মো. হামিদ মোল্লার ছেলে। তিনি লক্ষ্মীপুরের রায়পুরে কাপড়ের ব্যবসা করতেন।এ দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরের রায়পুর থেকে একটি পিকআপ ভ্যান ভুলতা গাউছিয়ার উদ্দেশে মতলব- শ্রীরায়েরচর সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সেচ ক্যানেলে পড়ে যায়। ওই পিকআপ ভ্যানে রায়পুরের মোট ১২ জন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তারা ভুলতা গাউছিয়া মালামাল ক্রয় করতে যাচ্ছিলেন।এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত ৬ জনকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ও ২ জনকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।আহত ব্যবসায়ীরা হলেন- টাঙ্গাইল জেলার মো. জাহাঙ্গীর, কাসেম, কাইয়ুম, সিরাজগঞ্জের রাসেদ ও মুজাহিদ। তারা সবাই লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপে থাকা একজন মারা গেছেন। এবং ৮ জন আহত হয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিন ইস্যুতে উত্তাল ইবি
ফিলিস্তিন ইস্যুতে উত্তাল ইবি

গাজায় ইসরায়েল বাহিনী দ্বারা বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে Read more

ফুটপাত নয় যেন ঝোপঝাড়! সিলেট-জকিগঞ্জ সড়কে চলাচলে দুর্ভোগ
ফুটপাত নয় যেন ঝোপঝাড়! সিলেট-জকিগঞ্জ সড়কে চলাচলে দুর্ভোগ

সিলেটে শহরে প্রবেশের একমাত্র যোগাযোগের মাধ্যম সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক। পাঁচটি উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। Read more

হাসপাতালে কাজের চাপ কমাতে ১০ রোগীকে হত্যা, নার্সের আমৃত্যু কারাদণ্ড
হাসপাতালে কাজের চাপ কমাতে ১০ রোগীকে হত্যা, নার্সের আমৃত্যু কারাদণ্ড

হাসপাতালে মুমূর্ষু ১০ রোগীকে হত্যা ও ২৭ জনকে হত্যাচেষ্টার অভিযোগে এক নার্সকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে পশ্চিম জার্মানির এক আদালত। অভিযুক্ত Read more

নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারকে জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চলমান রাখায় পৃথক দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিক্ষা চলাকালীন Read more

গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!
গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!

সারা দেশের মতো প্রায় এক মাস ধরে শুধু বরিশাল নয়, পুরো দক্ষিণাঞ্চলজুড়েই এলপি গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংকটের পাশাপাশি মূল্যবৃদ্ধিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন