পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের এক সপ্তাহ পর সোমবার প্রাণহানির নতুন এই তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।গত ২৮ এপ্রিল বেলুচিস্তান প্রদেশের নোশকি জেলার একটি স্থানে ট্যাঙ্কার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দিন নোশকির একটি মার্কেটের কাছে জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে যায়। পরে সেই ট্যাঙ্কারে আগুর ধরে যায়। এ সময় ট্যাঙ্কার থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহের জন্য লোকজন জড়ো হন। এর এক পর্যায়ে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।এই ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য করাচির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ হাসান মেনগাল এএফপিকে বলেছেন, ‘‘ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে।’’বেলুচিস্তানের সরকার বলেছে, বিস্ফোরিত ট্যাঙ্কারে ইরান থেকে চারাচালানকৃত তেল পাচার করছিল একটি চক্র। ট্যাঙ্কারটি বিস্ফোরণে চালক-সহ ১৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। আহতদের মধ্যে অনেকের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। উল্টে যাওয়া ট্যাঙ্কারটি মেরামতের সময় আগুন ধরে যায়।দেশটির কর্মকর্তারা বলেছেন, করাচিতে নিয়ে যাওয়া বেশিরভাগ আহত ব্যক্তির শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। নিহতদের ১৬ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি তিনজনের মরদেহ এখনও কোয়েটায় রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী–মোহামেডান। আইপিএল ও পিএসএলে আছে দুটি করে ম্যাচ। রাতে নিজ নিজ লিগে খেলতে Read more

পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার

বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য Read more

শিমুলিয়া ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি চলাচল
শিমুলিয়া ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি চলাচল

ঐতিহ্য ধরে রাখতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আবারও ফেরি চলাচল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পদ্মা নদী রক্ষায় ড্রেজিংয়ের Read more

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের Read more

ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস
ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস

বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মান নিম্নমানের হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি নতুন কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। গত সপ্তাহের Read more

ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প
ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি জীবিত ইসরাইলিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন