প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু বিস্ময়কর ঘটনার জন্ম দেয়, যা মানুষের ভাবনারও বাইরে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামে ঘটেছে ঠিক এমনই এক ব্যতিক্রমী ও অস্বাভাবিক ঘটনা। মো. আমজাদ হোসেন রতনের বাড়িতে দীর্ঘদিন ধরে পালন করা একটি মুরগি, যা নিয়মিত ডিম দিত ও বাচ্চা ফুটাত, হঠাৎ করেই মোরগে রূপান্তরিত হয়েছে!মুরগিটির মালিক মো. আমজাদ হোসেন রতন (৫৫) জানান, “প্রায় এক বছর ধরে মুরগিটি আমাদের বাড়িতে আছে। একাধিকবার ডিম দিয়েছে, বাচ্চাও ফুটিয়েছে। কিন্তু হঠাৎ করেই আমার ছোট মেয়ে জানায় মুরগিটি মোরগের মতো ডাকছে। তখন দেখি তার শরীরে পরিবর্তন এসেছে—ঝুঁটি গজিয়েছে, পালক শক্ত হয়েছে, আর গত ৮-১০ দিন ধরে ডিম দেওয়াও বন্ধ।”গৃহকর্ত্রী মোছা. লাখী তালুকদার বলেন, “মুরগিটি আমাদের ঘরেরই এক সদস্যের মতো ছিল। এতদিন ধরে লালন পালন করে আসছি। হঠাৎ দেখি তার আচরণ বদলে গেছে। এখন সে মোরগের মতো ডাকছে, হাঁটাচলা করছে, এমনকি তার গায়ে পুরুষ মোরগের বৈশিষ্ট্যও স্পষ্ট।”এই বিস্ময়কর ঘটনা জানাজানি হতেই আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোর থেকেই বহু মানুষ ভিড় জমাচ্ছে তালুকদার বাড়িতে ঘটনাটি নিজের চোখে দেখতে। সরেজমিন দেখা যায়, মুরগিটি এখন মোরগের মতো স্বাভাবিকভাবে হাঁটছে, মাঝে মাঝে ডাকছে পুরুষ মোরগের মতো।এ বিষয়ে এক অভিজ্ঞ প্রাণিচিকিৎসক জানান, “এটি এক ধরনের হরমোনজনিত অস্বাভাবিকতা। অনেক সময় মুরগির ডিম্বাশয় ক্ষতিগ্রস্ত হলে বা নিষ্ক্রিয় হয়ে গেলে শরীরে পুরুষ বৈশিষ্ট্য বিকাশ ঘটে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ‘Spontaneous Sex Reversal’। ঘটনাটি অত্যন্ত বিরল হলেও এটি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য।”ঘিওরকোল গ্রামের এই ব্যতিক্রমী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে চলছে নানান আলোচনা। কেউ একে অলৌকিক বলছে, কেউ বলছে প্রকৃতির খেয়াল। তবে বিশেষজ্ঞরা এটিকে বিজ্ঞানসম্মত ব্যতিক্রম বলেই অভিহিত করছেন।স্থানীয়দের অনেকেই বলছেন, “জীবনে এমন ঘটনা কখনও দেখিনি। প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু করে, যা সত্যিই বিস্ময়কর।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জোট করলে জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের
জোট করলে জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে চলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটাই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। Read more

যমুনা সেতু-রাবনা বাইপাস সড়কে তীব্র যানজট, কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি
যমুনা সেতু-রাবনা বাইপাস সড়কে তীব্র যানজট, কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজারো যাত্রীকে Read more

ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন মমতা
ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন মমতা

ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা এমনই অভিযোগ সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। শুক্রবার (১৮ এপ্রিল ) আসামরাজ‍্যের কাছাড়জেলার Read more

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা Read more

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম আর নেই
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম আর নেই

কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

জীবনযুদ্ধ থেমে নেই দৃষ্টি প্রতিবন্ধী গণি মিয়ার!
জীবনযুদ্ধ থেমে নেই দৃষ্টি প্রতিবন্ধী গণি মিয়ার!

চোখে আলো নেই ১৮ বছর। তবুও হাত থেমে নেই আব্দুল গণি মিয়ার। বয়সের ভার, অন্ধত্ব কিংবা অসুস্থ স্ত্রী, কোনো কিছুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন