ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহাজাহান আলী গেন্দু (৪৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (০৪ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই শিক্ষার্থীর বাবা রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত গেন্দুকে (৪৬) তার এলাকার থেকে গ্রেপ্তার করা হয়।এর আগে, রবিবার দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা (নদীভাঙা) গ্রামে এ ঘটনা ঘটে।শাহাজাহান আলী গেন্দু ওই ইউনিয়নের উত্তর বঠিনার পাটিয়াডাঙ্গী এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে।এজাহার ও ভুক্তভোগী পরিবাররের সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহাজাহান আলী গেন্দু প্রায় সময় ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন এবং স্কুলছাত্রীকে মাঝে মধ্যে কুপ্রস্তাবও দিতেন। শাহাজাহান আলী গেন্দুর এমন কুপ্রস্তাব ভুক্তভোগী তার মা-বাবাকে জানালে তার বাবা অভিযুক্তকে সতর্ক করে দেয়। পরে ভুক্তভোগীকে একা পেয়ে ধর্ষণেরও হুমকি দেয় গেন্দু। তবে রবিবার সকাল ৯টার দিকে ভুক্তভোগীকে বাড়িতে একা রেখে তার মা-বাবা মাঠে কাজ যান। এই সুযোগে অভিযুক্ত গেন্দু দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে শাহাজাহান আলী গেন্দু তাকে ভয়ভীতি দেখিয়ে জীবন রক্ষার্থে পালিয়ে যান। পরে ভুক্তভোগী তার পরিবারকে বিষয়টি খুলে বললে পরিবারের সদস্যরা রুহিয়া থানা পুলিশের দ্বারস্থ হয়ে অভিযুক্ত শাহাজাহান আলী গেন্দুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।ভুক্তভোগীর বাবা বলেন, আমি দিনাজপুরের বীরগঞ্জে থাকা অবস্থায় শুনি শাহাজাহান আলী গেন্দু আমার স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণ করেছে। পরে রাতে আমি বাড়িতে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন এবং পরে আমি রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ করি।তিনি বলেন, এ ঘটনার পর থেকেই আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। বাড়ির পাশে হওয়ায় গেন্দু আমার বাড়িতে প্রায় আসতো। মেয়েকে কুপ্রস্তাবও দিতো। একদিন আমার মেয়ে কুপ্রস্তাবের বিষয়টি আমাকে জানালে আমি গেন্দুকে সতর্ক করে দিই। আজ আমরা বাড়িতে না থাকায় সে এমন জঘন্য কাজটি করেছে। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।এ বিষয়ে রুহিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় এসে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযান চালিয়ে অভিযুক্ত শাহাজাহান আলী গেন্দুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে তোলা হবে।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিস্তারিত আসছে...এসআর

ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়
ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়

প্রকৃতির বিস্ময় রূপে পরিচিত এক খনিজ ‘রক সল্ট’, যাকে আমরা সাধারণত লবণ হিসেবে চিনি। শুধু রান্নায় নয়, রাস্তা থেকে কলকারখানা, Read more

গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্পের আঘাত
গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্পের আঘাত

গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে দেশটিতে একের পর এক এই ভূমিকম্প আঘাত হানে।বুধবার (৯ জুলাই) এক Read more

দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রোববার (২০ Read more

বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান
বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতি মুক্ত মানবিক সমাজ হোক, যেখানে কোন বৈষম্য Read more

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: সিইসি
ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমধাপে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।  শনিবার (১৮ অক্টোবর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন