ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বর্তমানে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র শুটিংয়ের জন্য। সানি লিভের প্রযোজনায় সিরিজটি পরিচালনা করছেন সৌমিক সেন।সবশেষ শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছিলেন এই নায়ক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাম্প্রতিককালে এই সিনেমার জন্য সমস্যায় পড়তে হয়েছে শুভকে?সম্প্রতি কলকাতায় এসে সেখানকার দৈনিক আনন্দবাজারের আরিফিন শুভ বলছেন, ‘পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনও অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গিয়েছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনও ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তা হলে কলকাতার এই কাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।নিজের কাজ প্রসঙ্গে তিনি জানান, সামনে তার নতুন সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পেতে যাচ্ছে। এরপর রয়েছে ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ও ‘লহু’। শুভ বলেন, আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি, যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা। আর আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা, এমন তো নয়। আশা করি আমি সবটা বোঝাতে পেরেছি।সেই সাক্ষাৎকারে আরিফিন শুভ কথা বলেছেন নিজের বিবাহবিচ্চেদ নিয়েও।  শুভর ভাষ্য, বাইরের আলোচনা আমার উপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কী আর করা যাবে। ছ’বছর ধরে আমি ফেসবুক থেকে দূরে। একটা পেজ রয়েছে, যেটা আমার টিম চালায়। ফেসবুক কেমন যেন একটা হেট মেশিনে পরিণত হয়েছে। লোকে নিজের জীবনে এতটাই বীতশ্রদ্ধ যে, অন্যের নিন্দে করে শান্তি পায়। ব্যাপার হল, যারা আমাকে নিয়ে কথা বলছে, তারা আমার জীবনটা কাটাচ্ছে না। আমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি কিচ্ছু জানে না। তা হলে সে আমাকে নিয়ে কথা বলার কে? বললেই বা আমি শুনব কেন?এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন গ্রেপ্তার
মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেল, বিয়ার ও দেশীয় Read more

শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭
শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

যশোরের শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) দুপুরে Read more

৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক Read more

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে Read more

ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি
ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি

মাস চারেক আগে আসামে গ্রামের বাড়ি থেকে পুলিশ ডেকে নিয়ে যায় সাকিনা বেগমকে। হঠাৎই তাকে খুঁজে পাওয়া যায় ঢাকায়। আবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন