চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৫ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। এ সময় চিন্ময় দাসকে জেলখানা থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়।এর আগে, গতকাল রবিবার (৪ মে) এ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতারের আবেদন করে পুলিশ।এরও আগে, গত বছরের ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা এবং আইনজীবী উপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি আরেকটি মামলা দায়ের করে।এছাড়া পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন

এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনালে’ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে এ ম্যাচেও দলে নেই অধিনায়ক লিটন দাস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই Read more

রায়পুরে অবৈধ টপ সয়েল কাটায় দেড় লাখ জরিমানা, শ্যালো পাম্প জব্দ
রায়পুরে অবৈধ টপ সয়েল কাটায় দেড় লাখ জরিমানা, শ্যালো পাম্প জব্দ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি ও চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে টপ সয়েল থেকে মাটি কর্তনের Read more

হংকংয়ে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ১২৪
হংকংয়ে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ১২৪

এই বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১২৪ জন। Read more

শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতল নিউজিল্যান্ড
শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে ১-১ এ সমতা বিরাজ করছে সিরিজে।বৃহস্পতিবার (৬ Read more

ট্রাম্পের শুল্ক: আইফোনের দাম হতে পারে ২ লাখ ৭৮ হাজার টাকা
ট্রাম্পের শুল্ক: আইফোনের দাম হতে পারে ২ লাখ ৭৮ হাজার টাকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে ব্যাপকভাবে বেড়ে যেতে পারে আইফোনের দাম। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫৪ শতাংশ পর্যন্ত Read more

বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল
বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল

চলতি মৌসুমে বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃস্টি হচ্ছে বরিশালে। তবে গত ২৪ ঘন্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন