যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে ব্যাপকভাবে বেড়ে যেতে পারে আইফোনের দাম। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় অ্যাপলের পণ্যের খরচ ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর এই বাড়তি খরচের বোঝা গ্রাহকদের কাঁধেই চাপতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিশ্লেষকরা বলছেন, অ্যাপল যদি এই পুরো খরচ গ্রাহকদের ওপর চাপায়, তবে ৭৯৯ ডলার দামের সবচেয়ে সস্তা আইফোন ১৬-এর দাম বেড়ে হতে পারে ১ হাজার ১৪২ ডলার (১ লাখ ৩৮ হাজার টাকা প্রায়)। একইভাবে, ১ টেরাবাইট স্টোরেজের আইফোন ১৬ প্রো ম্যাক্সের যে দাম এখন ১ হাজার ৫৯৯ ডলার, তা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ২ হাজার ৩০০ ডলারে (২ লাখ ৭৮ হাজার টাকা প্রায়)।রোজেনব্লাট সিকিউরিটিজের বিশ্লেষক বার্টন ক্রকেট বলেন, আমরা ভেবেছিলাম অ্যাপলকে আগের মতোই ছাড় দেওয়া হবে। কিন্তু এবারের শুল্কনীতিতে তা দেখা যাচ্ছে না।অ্যাপল বছরে দুই কোটির বেশি আইফোন বিক্রি করে এবং তাদের সবচেয়ে বড় বাজারগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ। বেশিরভাগ আইফোন এখনো চীনেই তৈরি হয়, ফলে ৫৪ শতাংশ শুল্কে কঠিন বিপদে পড়বে প্রতিষ্ঠানটি। যদিও অ্যাপল তার কিছু উৎপাদন ভিয়েতনাম ও ভারতে স্থানান্তর করেছে, কিন্তু সেসব দেশেও যথাক্রমে ৪৬ ও ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।সিএফআরএ রিসার্চের বিশ্লেষক অ্যাঞ্জেলো জিনো বলেন, অ্যাপল খুব বেশি হলে ৫ থেকে ১০ শতাংশ খরচ গ্রাহকদের ওপর চাপাতে পারবে। আমরা মনে করি, প্রতিষ্ঠানটি বড় মূল্যবৃদ্ধির মতো পদক্ষেপ নেবে আগামী শরৎকালেই, যখন নতুন আইফোন ১৭ বাজারে আসবে।সাম্প্রতিক সময়ে আইফোনের বিক্রিও কমেছে। ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারগুলো আশানুরূপ সাড়া পায়নি। ব্যবহারকারীদের নোটিফিকেশন সারাংশ তৈরি, ই-মেইল পুনর্লিখন এবং চ্যাটজিপিটির মাধ্যমে তথ্য অ্যাক্সেসের সুযোগ দিলেও অনেকেই একে আইফোন আপগ্রেড করার মতো যথেষ্ট কারণ বলে মনে করছেন না।রোজেনব্লাটের হিসাব বলছে, এই শুল্কনীতি অ্যাপলকে ৪০০ কোটি ডলার পর্যন্ত ক্ষতির মুখে ফেলতে পারে। আর এমন পরিস্থিতিতে সুবিধা পেতে পারে স্যামসাং, কারণ দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক অনেক কম।অ্যাপল এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, বিষয়টি নিয়ে চীন, হোয়াইট হাউজ এবং অ্যাপলের মধ্যে আলোচনা শুরু হতে পারে।ক্রকেট বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট অ্যাপলের মতো একটি প্রতিষ্ঠানকে এভাবে চাপে ফেলবেন, তা ভাবাই কঠিন। কিন্তু বাস্তবতা বেশ কঠিন দেখাচ্ছে।সূত্র: রয়টার্সএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‍্যাব
লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‍্যাব

গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে Read more

মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৯ জুলাই) দুপুরে Read more

বানিয়াচংয়ে বাছাই করে ‘পুলিশ হত্যা’, কী ঘটেছিল?
বানিয়াচংয়ে বাছাই করে ‘পুলিশ হত্যা’, কী ঘটেছিল?

দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে নিয়ে Read more

হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা
হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা

পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা।স্থানীয় সময় সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে ফজরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন