ভিসা জটিলতা, অবৈধ অভিবাসী এবং নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে দুদিনের সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।সোমবার (৫ মে) দুপুরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছবেন তিনি।কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, আজ দুপুরে বিশেষ একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন মাত্তেও পিয়ান্তেদোসি। সঙ্গে থাকবে তার নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল। পরে বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তাদের মধ্যকার এ সাক্ষাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় হবে। আগামীকাল মঙ্গলবার (০৬ মে) সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি। বৈঠক শেষে একই দিন দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবে সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি। মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়বেন তারা।সফরের এজেন্ডা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে ইতালি কঠোর অবস্থানে রয়েছে, তা তাদের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকে জোরালোভাবে তুলে ধরা হবে।এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী গত ১৮-২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেন। এরই ধারাবাহিকতায় এবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী
প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয় বলে Read more

ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪
ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও Read more

গাংনীতে গাঁজা, চাঁদাবাজি ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক
গাংনীতে গাঁজা, চাঁদাবাজি ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক

মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক Read more

ফটিকছড়িতে দেয়ালে চিকা লিখতে গিয়ে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য আটক
ফটিকছড়িতে দেয়ালে চিকা লিখতে গিয়ে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রকাশ্যে দেয়ালে চিকা লেখার সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও যুবদলের Read more

কলেজে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা
কলেজে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিতে তিন ধাপে নেওয়া আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এ ফলাফলে যারা কলেজে নির্বাচিত হয়েছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন